আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
শিকার কাহিনী সমগ্র
লেখক: কুলদারঞ্জন রায় || Kuldaranjan Ray
প্রকাশনী: Bichitropotro Granthana Vibhaga
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
বাংলার শিকার সাহিত্য যে কতখানি বৈচিত্রপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেকালের রাজারাজড়া থেকে শুরু করে জমিদারবাড়ির কর্তা—শিকারের শখ অনেকেরই ছিল ষোলোয়ানা। আর সে-সব রোমহর্ষক শিকার কাহিনী পড়তে-পড়ত...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
বাংলার শিকার সাহিত্য যে কতখানি বৈচিত্রপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেকালের রাজারাজড়া থেকে শুরু করে জমিদারবাড়ির কর্তা—শিকারের শখ অনেকেরই ছিল ষোলোয়ানা। আর সে-সব রোমহর্ষক শিকার কাহিনী পড়তে-পড়তে গায়ে কাঁটা দিতে বাধ্য। রায়পরিবারের উপেন্দ্রকিশোরের কনিষ্ঠ ভ্রাতা প্রমদারঞ্জন রায়—লীলা মজুমদারের বাবা—জরিপ বিভাগের উচ্চপদে কর্মরত ছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই লেখেন ‘বনের খবর’। যা আজও বাঙালি পাঠক-পাঠিকাদের কাছে চিরকালীন সম্পদ। প্রমদারঞ্জনের ঠিক উপরের ভাই কুলদারঞ্জন রায়ের নাম কে না শোনেনি? বিদেশী গল্পের তাক্ লাগানো অনুবাদ করে আট থেকে আশি সবার মনে গেঁথে বসেছিলেন তিনি। ওঁর অন্যান্য সব লেখা এদিক-সেদিক পাওয়া গেলেও ওঁর শিকার কাহিনীগুলো অ্যাদ্দিন মূলত ‘সন্দেশ’ পত্রিকার সব দুষ্প্রাপ্য সংখ্যাতেই সীমাবদ্ধ ছিল। এবারে দু’মলাটের মধ্যে ধরা হল কুলদারঞ্জনের লেখা যাবতীয় শিকার কাহিনী। সঙ্গে পাতায়-পাতায় অসংখ্য চিত্র। এমন অসামান্য সচিত্র গ্রন্থটির সম্পাদনা করেছেন শ্রীসন্দীপ রায়।
| নাম | শিকার কাহিনী সমগ্র |
|---|---|
| লেখক | কুলদারঞ্জন রায় |
| প্রকাশনী | বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
কুলদারঞ্জন রায়
কুলদারঞ্জন রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
কুলদারঞ্জন রায়-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ
বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ-এর সব বই
