শিমুলগাছা জায়গা সুবিধের নয় — নির্বান রায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
শিমুলগাছা জায়গা সুবিধের নয়
পছন্দের তালিকায় রাখুন

শিমুলগাছা জায়গা সুবিধের নয়

লেখক: নির্বান রায় || nirban ray
প্রকাশনী: Smell of Books Publication

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৭০০৳৭৯৮-১২%

সাশ্রয় ৳৯৮

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
না, ভেবেচিন্তে দেখলে শিমুলগাছা খুব একটা সুবিধের জায়গা না। ওপর ওপর আর পাঁচটা ক্ষয়াটে মফস্বলের মত মনে হলেও এ কথা আমি হলফ করে বলতে পারি যে জায়গা হিসেবে শিমুলগাছা মোটে ভালো না।হ্যাঁ, তিনদিক ঘেরা একটা চ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

না, ভেবেচিন্তে দেখলে শিমুলগাছা খুব একটা সুবিধের জায়গা না। ওপর ওপর আর পাঁচটা ক্ষয়াটে মফস্বলের মত মনে হলেও এ কথা আমি হলফ করে বলতে পারি যে জায়গা হিসেবে শিমুলগাছা মোটে ভালো না।হ্যাঁ, তিনদিক ঘেরা একটা চওড়া নদী আছে, নদীর চড়ায় চড়ুইভাতি আছে, লাল ইটের দেওয়াল-সবুজ আইভি লতা আর পগেয়া চিমনিওয়ালা ভারী চমৎকার দেখতে সাহেবী বাংলো আছে, সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের বাইরে এখনও লম্বা লাইন আছে, পাশে এগরোলটা-চাউমিনটার দোকানও আছে।চ্যাঙ্কা ছেলেপুলেরা ইস্কুল যায়, মাঝেমধ্যে ইস্কুল কেটে দক্ষিণের মাঠে ফুটবল পেটায়, কোচিং শেষে সাঁইসাঁই করে সাইকেল ফাটায়, কেউ কেউ আবার বিকেলবেলা লম্বা বিনুনি-গোলাপি গালেদের পিছনে সাইকেল হাঁটায়।লোকজনের জোড়াতালি দেওয়া সংসার আছে, রবিবারের মাংসভাত আছে, এমনকী পাঁচরকম পুজো টুজোও বেশ হইহই করেই আছে।তবুও আমি বলব মশাই শিমুলগাছা জায়গা মোটে ভালো না। সূর্য ডোবার পর দক্ষিণের জঙ্গলে এমন কিছু দেখা ও শোনা যায়, যা দেখতে বা শুনতে না▁পাওয়াই ভালো।পরিত্যক্ত রেল কলোনি আর ভুলে যাওয়া সাহেবপাড়ায় ওঁৎ পাতে অন্ধকার। শহরের নীচে প্রকান্ড নর্দমার গোলকধাঁধায় কারা যেন শিকার খোঁজে...শিমুলগাছা শুধু তার রহস্যদের আড়ালে আবডালে খাঁজেভাঁজে লুকিয়েই রাখে না, কখন প্রকাশ্যে এনে সবার দাঁত কপাটি লাগিয়ে দিতে হয় তা ভালো করেই জানে।এখানে চলতে গেলে তেড়ে হিসেব নিকেশ কষে নিয়ে পা ফেলাই ভালো।পিকু, বৃষ্টি, তেন্ডূয়া আর ওদের বন্ধুরাও তো তাইই করে। তবু মাঝেমধ্যে হিসেব ঘেঁটে যায়, দক্ষিণের জঙ্গল থেকে দমকা বাতাস এসে এলোমেলো করে দেয় সব কিছু।শিমুলগাছা যে কী তেঁড়েটে মার্কা জায়গা, তা যাঁরা আমার "সূর্য ডোবার পর" আর "বিনু" সিরিজ পড়েছেন তাঁরা তো▁হাড়ে▁হাড়েই জানেন।আর যাঁরা জানেন না তাঁদের তাই আবারও বলি যে মশাই, আর যেখানেই যান না কেন, শিমুলগাছায় না যাওয়াই ভালো।
নামশিমুলগাছা জায়গা সুবিধের নয়
লেখকনির্বান রায়
প্রকাশনীস্মেল অফ বুকস || Smell of Books
ভাষাBengali
বাঁধাইhardcover
অবস্থাNew
মুদ্রণ দেশIndia
SKU000411

লেখক পরিচিতি

নির্বান রায়

নির্বান রায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

নির্বান রায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

স্মেল অফ বুকস || Smell of Books
স্মেল অফ বুকস || Smell of Books

স্মেল অফ বুকস || Smell of Books প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

স্মেল অফ বুকস || Smell of Books-এর সব বই
৳৭০০
৳৭৯৮
1

রেটিং ও রিভিউ — শিমুলগাছা জায়গা সুবিধের নয়

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading