আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
স্বপ্নের পুরুষ ও জিপগাড়ি
লেখক: রতন ভট্টাচার্য || Ratan bhattacharga || Ratan bhattacharga
প্রকাশনী: kramsha publication
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৭০০৳৮০০-১৩%
সাশ্রয় ৳১০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
স্বপ্নের পুরুষ ও জিপগাড়ি মূলত প্রেমের উপন্যাস। প্রেমের গল্পের কিছু ধরাবাধা গত থাকে। ভূতের গল্পের মতোই। নরম পেলব এবং তার সঙ্গে মানানসই কিছু আবহ নির্মাণ। খুব সত্যি বলতে এই উপন্যাসের যেটি আমায় সবচেয়ে ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
স্বপ্নের পুরুষ ও জিপগাড়ি মূলত প্রেমের উপন্যাস। প্রেমের গল্পের কিছু ধরাবাধা গত থাকে। ভূতের গল্পের মতোই। নরম পেলব এবং তার সঙ্গে মানানসই কিছু আবহ নির্মাণ। খুব সত্যি বলতে এই উপন্যাসের যেটি আমায় সবচেয়ে বিস্মিত করেছে সেটি হলো, প্রেমের উপন্যাস হলেও লেখক বারবার যেন বেরিয়ে যাচ্ছেন প্রেম থেকে। অনেকটা সাদা দেওয়ালে একটা ছবি ঝোলান আছে। লেখক সাদা দেওয়ালের শূন্যতা বিবৃত করছেন, যেটুকু করছেন না সেটুকু থেকেই শ্রোতারা বুঝতে পারছে, আচ্ছা ওখানে তাহলে একটা কিছু আছে। এই না বলে বলে দেওয়ার ব্যাপারটা, শিক্ষণীয় এটা। আরেকটা জিনিস, উপন্যাসে পার্ট থাকে, বহুল চরিত্র নিয়ে লেখক খেলা করেন, আলাদা আলাদা করে তাদের আলো আর মায়ার ছোট ছোট চিত্র আঁকেন। তারপর সেই ছোট ছোট চিত্রগুলোই কোলাজের মতন করে একটা বড় ফ্রেমে গিয়ে ধরা দেয়। উপন্যাসের সাধারণ স্বাভাবিক গত তো এটাই। স্বপ্নের পুরুষ ও জিপগাড়িতে এরকম কোনো পার্ট নেই। একই টানে বলে যাওয়া গল্প। দেড়শ পাতার উপন্যাস একটানে, এক গতিতে লেখক বলে চলেছেন। কী অদ্ভুত ব্যাপার, প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত গতি একদম স্ট্যাটিক। কোথাও ধীর লয় নেই, কোথাও কোনো হুড়মুড় করে তাড়াহুড়োও নেই। যেন গোটা জিনিসটা লেখকের মাথার মধ্যে ছবির মত রয়েছে। বিথী আর বিজনের চোদ্দ পনের বছরের সম্পর্ক। হঠাৎ করেই বিজনের মনে হয় সে পিছিয়ে আসবে। সেখান থেকেই উপন্যাসের শুরু। কেমন অদ্ভুত তরতর করে গল্প এগোয়। প্রেমের উপন্যাসের একটা চেনা এবং স্বাভাবিক প্রবণতা বহু বড় বড় লেখকের মধ্যেও দেখেছি, প্রেম জিনিসটা অহেতুক বড় করে দেখানোর একটা সচেতন ফাঁদ। এখানে সেসবের কোনো বালাই নেই। সোজা সাপটা পরপর ঘটনা ঘটছে। যত গল্প এগিয়েছে তত অন্য অন্য চরিত্র এসেছে, তারা ভীষণ মানবিক। বিথী চরিত্রটাও খুব খুব মানবিক ভাবে লেখক এঁকেছেন। কোথাও সে কঠিন, কোথাও সে ভ্যাবাচ্যাকা খাওয়া যন্ত্রণাক্লিষ্ট কিশোরী। ঠিক যেমনটি হয়। পড়ে বোঝা যায়, আরে হয় তো এরকমই। কোথাও কোনো অতিকথন নেই, কোথাও এতটুকু মেদ নেই। প্রেম পুজো আকাশ বাতাস ইত্যাদি ন্যাকামি নেই। এককথায় বলতে গেলে চমৎকার লেখা। উপন্যাসের শেষটাও কিন্তু ঠিক উপন্যাস সদৃশ নয়। মানে সাধারণত যেমন উপন্যাসে হয়, উপসংহারের আগেই ক্লাইম্যাক্স চলে আসে। তারপর আরো একটু ইনিয়ে বিনিয়ে কথন শেষ হয়। এখানে গোটা উপন্যাসে একটু একটু করে সেই মোমেন্টাম তৈরি করে লেখক একেবারে শেষ লাইনে এসে ধাক্কা দিয়েছেন। এই ধাক্কা সাধারণত ছোটগল্পের আয়ুধ। উপন্যাসের নয়। অথচ এখানে, ওই যেমন বললাম, অতিরিক্ত ভাঁজ ছাড়া, কোনরকম অতিকথন ছাড়া একেবারে, মানে অদ্ভুত রকম নিরাসক্তিতে লেখক পুরোটা বলে একেবারে শেষ লাইনে এসে ছেড়ে দিলেন। আমি পরের পাতা উল্টেছিলাম এরপর কী সেটা জানার জন্য। আসলে শেষ পাতার শেষ লাইন একেবারে পাতার শেষে। পরের পাতা উল্টে দেখলাম কিছু নেই। শূন্য। লেখক ঠিক সেটাই চেয়েছিলেন। এই শূন্যতার উপলব্ধি। সেজন্যই এতো আয়োজন, এতো নিরাসক্ত হয়ে তিনি লিখছিলেন। এককথায় বলতে গেলে এতো চমৎকার একটি উপন্যাস বহুদিন পরে পড়লাম। সেজন্য এটা নিয়ে লেখার লোভ সামলাতে পারলাম না।
আর দুটো কথা। বইয়ের প্রচ্ছদ করেছেন শ্রী মৃণাল শীল। অদ্ভুত সুন্দর। আমি ওর কাজের ভক্ত। আরেকটা কথা, বইয়ের গেট, বাঁধাই, পাতার কোয়ালিটি। ক্রমশর জায়গায় আনন্দ কিংবা দে'জ লেখা দেখলেও অবাক হতাম না। । একটি নতুন পাবলিকেশনের এইরকম প্রফেশনাল কাজ সত্যিই আলাদা করে উল্লেখের দাবি রাখ। উপন্যাসটার ভূমিকা থেকেই জানতে পারলাম এটি আনন্দলোক পূজাবার্ষিকীতে ১৯৮০ সালে বেরিয়েছিল। আগে কোনোদিন শুনিনি এই উপন্যাসটির কথা। এরকম কত মণিমুক্ত মিস করে গেছি জীবনে কে জানে!
| নাম | স্বপ্নের পুরুষ ও জিপগাড়ি |
|---|---|
| লেখক | রতন ভট্টাচার্য || Ratan bhattacharga |
| প্রকাশনী | ক্রমশ প্রকাশন |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
রতন ভট্টাচার্য || Ratan bhattacharga
রতন ভট্টাচার্য || Ratan bhattacharga-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
রতন ভট্টাচার্য || Ratan bhattacharga-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
ক্রমশ প্রকাশন
ক্রমশ প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
ক্রমশ প্রকাশন-এর সব বই