আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
সোজা হয়ে দাঁড়ানোর বিপ্লব
লেখক: নগুগি ওয়া থিয়োঙ্গো || Nogugi Way Theoyanga
প্রকাশনী: Ujan Prakashan || উজান প্রকাশন
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১৪০৳১৫০-৭%
সাশ্রয় ৳১০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
নগুগির 'দ্য আপরাইট রিভলিউশন' গল্পটি অনূদিত হয়েছে শতাধিক ভাষায়। বলা হয়ে থাকে, আফ্রিকার আর কোনো লেখাই এত বেশি ভাষায় অনূদিত হয়নি। গল্পটি প্রথমে ২০১৫ লেখা হয়েছিল গিকুয়ু ভাষায়, পরে লেখক নিজেই তা ইংরেজিতে ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
নগুগির 'দ্য আপরাইট রিভলিউশন' গল্পটি অনূদিত হয়েছে শতাধিক ভাষায়। বলা হয়ে থাকে, আফ্রিকার আর কোনো লেখাই এত বেশি ভাষায় অনূদিত হয়নি। গল্পটি প্রথমে ২০১৫ লেখা হয়েছিল গিকুয়ু ভাষায়, পরে লেখক নিজেই তা ইংরেজিতে অনুবাদ করেন। নগুগির এই গল্পে রূপকথা, উপকথা ও আফ্রিকার লোকগীতি মিলেমিশে একাকার হয়ে আছে। পরিবেশ, অন্যান্য প্রাণী এবং মানুষের মধ্যে যে নিবিড় সংযোগ তার ওপরই এই লেখায় জোর দিয়েছেন নগুগি। লেখাটি শিশুদের অন্যের প্রতি, জগৎ ও জীবনের প্রতি দায়িত্বশীল হতে শেখায়।
আফ্রিকার অন্যতম কথাসাহিত্যিক নগুগি ওয়া থিয়োঙও'র জন্ম ১৯৩৮ সালে কেনিয়ায়। সারা বিশ্বে সুপরিচিত তিনি। বসবাস করেছেন কেনিয়া, উগান্ডা, লেবানন, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। কেনিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে তছনছ হয়ে যায় নগুগির শৈশব। ব্রিটিশ সরকার তাদের জমি কেড়ে নেয়। কৃষক পরিবারের সন্তান নগুগি। ব্রিটিশদের বিরুদ্ধে মাও মাও আন্দোলনে জড়িত থাকার কারণে নগুগির দুই ভাই নিহত হন। নির্যাতনের শিকার হন তার মা। লেখালেখির কারণে নগুগিকে জেল, জুলুম ও নির্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রথমে ইংরেজিতে লেখালেখি শুরু করলেও পরে তিনি নিজের মাতৃভাষা গিকুযুতে লেখালেখি করতে থাকেন। এমনকি ঔপনিবেশিক নাম জেমস নগুগি বদলে নিজের নাম রাখেন নগুগি ওয়া থিয়োঙও। গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ মিলিয়ে তাঁর লেখালেখির জগৎ। শিশুদের জন্যও লিখেছেন অসাধারণ কিছু লেখা। বিশ্বের বহু পুরস্কার ও সম্মাননা ভূষিত হয়েছেন তিনি। অধ্যাপনা করেছেন বিশ্বের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের নাম করা অনেক বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক বিভিন্ন ডিগ্রিও প্রদান করেছে। নগুগি ওয়া থিয়োঙও ২০২৫ সালে ৮৭বছর বয়সে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় মৃতুবরণ করেন।
| নাম | সোজা হয়ে দাঁড়ানোর বিপ্লব |
|---|---|
| লেখক | নগুগি ওয়া থিয়োঙ্গো |
| প্রকাশনী | Ujan Prakashan || উজান প্রকাশন |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
নগুগি ওয়া থিয়োঙ্গো
নগুগি ওয়া থিয়োঙ্গো-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
নগুগি ওয়া থিয়োঙ্গো-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Ujan Prakashan || উজান প্রকাশন
Ujan Prakashan || উজান প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ujan Prakashan || উজান প্রকাশন-এর সব বই