আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সুন্দরবন সমগ্র
লেখক: সুধীন সেনগুপ্ত || sudhin sengupto
প্রকাশনী: Ananda || আনন্দ
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳১,৪০০৳১,৬০০-১৩%
সাশ্রয় ৳২০০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
তাঁর সুন্দরবন গ্রন্থের জন্য সেই ১৯৬২ সালেই শিবশঙ্কর মিত্র পেয়েছিলেন ভারত সরকারের দেওয়া শ্রেষ্ঠ শিশুসাহিত্যের পুরস্কার। এটি নিশ্চিত সম্মানজনক এক স্বীকৃতি। কিন্তু তাঁর সুন্দরবনে আর্জান সর্দার যাঁদের ...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৪৭২
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
তাঁর সুন্দরবন গ্রন্থের জন্য সেই ১৯৬২ সালেই শিবশঙ্কর মিত্র পেয়েছিলেন ভারত সরকারের দেওয়া শ্রেষ্ঠ শিশুসাহিত্যের পুরস্কার। এটি নিশ্চিত সম্মানজনক এক স্বীকৃতি। কিন্তু তাঁর সুন্দরবনে আর্জান সর্দার যাঁদের পড়া, তারা নিশ্চিত জানেন যে, এই পুরস্কারের থেকেও বড় পুরস্কার তিনি আগেভাগেই পেয়ে গিয়েছেন। সে পুরস্কার পাঠকের সাদর স্বীকৃতির পুরস্কার। বলা বাহুল্য, শেষাবধি লেখক বেঁচে থাকেন পাঠকের হৃদয়েই। শিবশঙ্কর মিত্র সেদিক থেকে বস্তুতই সৌভাগ্যবান। ছোটদের জগতে পদার্পণমাত্রই তিনি পেয়েছেন স্বাগত সমাদর। পেয়েছেন চিরকালীন স্বীকৃতি। পরবর্তী পুরস্কারগুলি এই স্বীকৃতির উপরেই মুদ্রিত শিলমোহর মাত্র।
তাঁর গ্রন্থের সংখ্যা কম নয়। বিষয়-বৈচিত্র্যেও সেসব গ্রন্থ উল্লেখের যোগ্য। কিন্তু প্রতি লেখকেরই যেমন থাকে সব-ছাপানো একেকটি বৈশিষ্ট্যময় দিক বা বিষয়, তাঁর ক্ষেত্রেও রয়েছে। সেই বিশেষ বিষয় হল— সুন্দরবন। সেই-যে এক কবিতায় প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন— “আমাদের সীমা হল/দক্ষিণে সুন্দরবন/উত্তরে তরাই।” বাংলা সাহিত্যের সীমাকেও এই দক্ষিণে সুন্দরবনের দিকে অকৃপণভাবে যাঁরা বাড়িয়ে দিয়েছেন, নিঃসন্দেহে শিবশঙ্কর মিত্রের নাম তাঁদের অন্যতম রূপে বিবেচিত হবে। শুধু সুন্দরবনের পটভূমিকাতেই তিনি লিখেছেন পাঁচ-পাঁচটি বড় মাপের উপন্যাস। এ ছাড়াও বিস্তর ছোটগল্প। দীর্ঘ পঞ্চাশ বছরের ফসল সেই সমুদয় রচনা দুই মলাটের মধ্যে এনে প্রকাশিত এই অসামান্য গ্রন্থ, সুন্দরবন সমগ্র।
সুন্দরবন শুধু সুন্দরই নয়, একইসঙ্গে দারুণ রহস্যাবৃতও বটে। জল আর জঙ্গল, মানুষ আর হিংস্র পশুপ্রাণী, সংস্কার আর কিংবদন্তি, রোমাঞ্চ আর শৌর্যময় কাহিনি— এই ভূখণ্ডকে চির আকর্ষণীয় আর চির রহস্যময় করে রেখেছে। শিবশঙ্কর মিত্র সুন্দরবনকে শুধু যে কাছ থেকে দেখেছেন তাই নয়, দেখেছেন নানান দিক থেকেও। আর সেই অভিজ্ঞতাকেই জীবন্ত করে তুলেছেন গল্প-উপন্যাসে। তাঁর লেখায় যেসব ঘটনা ও ছবি তা একটিও অলীক নয়। অনেক ক্ষেত্রে চরিত্রের নামগুলি পর্যন্ত অবিকল। কেউ এখনও জীবিত, কেউ-বা পরলোকে। কিন্তু সাহিত্যের সত্য এবং বাস্তবের সত্যের এক অসামান্য মিশেলে যে-জগতে তাঁদের প্রতিচ্ছবি ফুটিয়েছেন লেখক, সেখানে তাঁরা থেকে যাবেন চিরকালের জন্য।
| নাম | সুন্দরবন সমগ্র |
|---|---|
| লেখক | সুধীন সেনগুপ্ত |
| প্রকাশনী | Ananda || আনন্দ |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ৪৭২ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
| ওজন | 0.529 |
লেখক পরিচিতি
সুধীন সেনগুপ্ত
সুধীন সেনগুপ্ত-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
সুধীন সেনগুপ্ত-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Ananda || আনন্দ-এর সব বই
