দি এ্যানাটমি অব বাংলাদেশ পলিটিক্স সাপ্লিমেন্ট ২০২৬
লেখক: মোহাম্মদ মিরাজ মিয়া, Muhammad Miraj Mia || Muhammad Miraj Mia
প্রকাশনী: সিম্পোজিয়াম প্রকাশনী
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
সাশ্রয় ৳৩০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতি বিষয়ক আমার প্রথম গ্রন্থ “দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স” প্রকাশের পর থেকেই পাঠকশ্রেণির পক্ষ থেকে বাংলাদেশ বিষয়াবলি নিয়ে একটি মৌলিক গ্রন্থ রচনার জন্য ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
বিবরণ
বইটি সম্পর্কে
আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব রাজনীতি বিষয়ক আমার প্রথম গ্রন্থ “দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স” প্রকাশের পর থেকেই পাঠকশ্রেণির পক্ষ থেকে বাংলাদেশ বিষয়াবলি নিয়ে একটি মৌলিক গ্রন্থ রচনার জন্য ধারাবাহিক অনুরোধ পেয়ে আসছি। পাঠকদের এই আস্থা ও আন্তরিকতা আমাকে আরও দায়বদ্ধ করে তুলেছে।
এই প্রেক্ষাপটে গত এক বছর ধরে আমি বাংলাদেশের ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সংবিধান, উন্নয়ন মডেল এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একটি পূর্ণাঙ্গ, বিশ্লেষণধর্মী গ্রন্থ রচনার কাজ করে যাচ্ছি। তবে সময়স্বল্পতার কারণে এখনো সেই পূর্ণাঙ্গ গ্রন্থটি সম্পন্ন করা সম্ভব হয়নি।
তাই পাঠকদের প্রত্যাশা এবং সময়ের প্রাসঙ্গিকতা বিবেচনায়, আপাতত সমসাময়িক ঘটনাবলিকে কেন্দ্র করে একটি সংক্ষিপ্ত “সাপ্লিমেন্ট” প্রকাশের উদ্যোগ নিয়েছি।
বর্তমান সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশে নতুন সরকার গঠিত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সংঘাত—বিশেষ করে ইরানকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি—বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করছে, যার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও স্পষ্ট।
এই প্রেক্ষাপটে, বর্তমান সাপ্লিমেন্টে দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে, যাতে পাঠক সমসাময়িক পরিস্থিতিকে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গিতে বুঝতে পারেন।
আমার বিশ্বাস, এই ক্ষুদ্র প্রয়াস পাঠকদের বর্তমান ইস্যুগুলো অনুধাবনে সহায়ক হবে এবং আগত পূর্ণাঙ্গ গ্রন্থটির প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে।
Since the publication of my first book on international relations and global politics, “The Anatomy of World Politics,” I have been receiving continuous requests from readers to write an original book focusing on Bangladesh affairs. The trust and encouragement of my readers have made me feel even more responsible.
In this context, over the past year, I have been working on a comprehensive and analytical book covering the history, politics, economy, constitution, development model, and future direction of Bangladesh. However, due to time constraints, I have not yet been able to complete the full manuscript.
Therefore, considering readers’ expectations and the relevance of the present time, I have taken the initiative to publish a short “supplement” focusing on contemporary issues.
At present, Bangladesh is undergoing significant political and economic transformations. A new government has recently been formed, while global conflicts—particularly those centered around Iran—are causing instability in the international energy market, creating notable pressure on the national economy.
In this context, the current supplement analyzes Bangladesh’s ongoing political and economic conditions in relation to global developments, enabling readers to better understand the interconnected nature of contemporary events.
I believe this modest effort will help readers grasp current issues more effectively and strengthen their interest in the forthcoming comprehensive book.
| নাম | দি এ্যানাটমি অব বাংলাদেশ পলিটিক্স সাপ্লিমেন্ট ২০২৬ |
|---|---|
| লেখক | মোহাম্মদ মিরাজ মিয়া, Muhammad Miraj Mia |
| প্রকাশনী | সিম্পোজিয়াম প্রকাশনী |
| ভাষা | Bengali |
| পৃষ্ঠা | ১৬০ |
| সংস্করণ | এপ্রিল ২০২৬ |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | Bangladesh |
| ওজন | 0.200 |
লেখক পরিচিতি
মোহাম্মদ মিরাজ মিয়া, Muhammad Miraj Mia-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
মোহাম্মদ মিরাজ মিয়া, Muhammad Miraj Mia-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
সিম্পোজিয়াম প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
সিম্পোজিয়াম প্রকাশনী-এর সব বই
