আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
দি আউটসাইডার
লেখক: Stephen King || Stephen King
প্রকাশনী: Shironam Publication
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৫৫৳৭০০-৩৫%
সাশ্রয় ৳২৪৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
১১ বছর বয়সী এক কিশোর কে খুবই বিকৃত ভাবে শ্লীলতাহানি করে খুবই নৃশংস ভাবে খুন করা হয়। ছেলেটির দেহ থেকে মাংস কামড়ে তুলেও ফেলা হয়। সকল ধরনের প্ৰমাণ, চাক্ষুষ সাক্ষীর বক্তব্যে, ফরেনসিক রিপোর্ট বলছে এমন ভয়াব...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
৫০০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
১st Published, ২০২৩
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
১১ বছর বয়সী এক কিশোর কে খুবই বিকৃত ভাবে শ্লীলতাহানি করে খুবই নৃশংস ভাবে খুন করা হয়। ছেলেটির দেহ থেকে মাংস কামড়ে তুলেও ফেলা হয়। সকল ধরনের প্ৰমাণ, চাক্ষুষ সাক্ষীর বক্তব্যে, ফরেনসিক রিপোর্ট বলছে এমন ভয়াবহ কাজটি করেছে নেইবারহুড এর সবার মাঝে পরিচিত এক ব্যক্তি।
গ্রেফতার করা হলো তাকে। কিন্তু দৃঢ় ভাবে অস্বীকার করছে সে। এমনকি খুনের দিনে অন্য শহরে ছিলো এমনটি বলছে। খোঁজ নিয়ে দেখা গেলো যে হ্যা, খুনের দিনে সে আসলেই শহরের বাহিরে একটি পোগ্রামে ছিলো, তাহলে ফরেনসিক রিপোর্ট ? একসময় ডিএনএ টেস্ট এর একাংশ ও হাতে চলে আসলো, ম্যাচ করলো গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে। কোর্টে চালান করা হলো। কোর্টে চালানের দিন, প্রতিশোধ নিতে রাস্তায় তাকে গুলি করে নিহত ছেলেটির ভাই। মৃত্যু সজ্জায় ঢলে পড়ে সাথে সাথেই কিন্তু শেষ মুহুর্তেও বলে যে সে খুন করেনি!!!
সকল তথ্য প্রমাণ লোকটির বিপরীতে থাকলেও ডিটেকটিভ এর মনে খচখচ করতে থাকলো। একই রকম চেহারার কেউ ? জমজ ভাই ? কিন্তু না, অন্য জায়গা থেকে পাওয়া ফিঙ্গার প্রিন্ট এর সাথেও ম্যাচ করে গ্রেফতারকৃত ব্যক্তির আঙুলের ছাপ। একই লোক একই সময় ২ জায়গাতে কিভাবে থাকতে পারে ? অতিপ্রাকৃত কিছু ?
ডিটেকটিভ এর মন বলতে শুরু করেছে খুনি হয়তো অন্য কেউ। কিন্তু এই জল জ্যান্ত প্ৰমাণ গুলো ? চাক্ষুস সাক্ষী গুলো ? নাহ, কিছু একটা সমস্যা তো আছেই। ডিটেকটিভ আবার শুরু করে তার ইনভেস্টিগেশন।
আবার এই খুনের সাথে অনেকাংশেই মিলে যাচ্ছে শত শত মাইল দূরে হয়ে যাওয়া আরেকটি খুনের ঘটনা। কিন্তু কিভাবে ? কেনো ?? হচ্ছেটা কি এখানে আসলে ???
পাঠ প্রতিক্রিয়া: স্টিফেন কিং এর কোন বই আমি এর আগে পড়ি নাই। এই বই দিয়েই শুরু, এবং আমি বলতে বাধ্য হচ্ছি এরপর থেকে আমি কিং এর অন্য আরো বই নির্দ্বিধায় কিনে পড়বো। বইটি আমার অসম্ভব ভালো লেগেছে। একটা রহস্য এর জট এর শেষ মাথায় যত রকমের সলিউশন থাকা সম্ভব লেখক সে সবগুলোই একদম প্রথম অধ্যায় তেই বলে দেয়। অর্থাৎ আপনি লেখক এর লিখার মধ্যে ঢুকে যেতে বাধ্য হবেন ই হবেন যে এই লিখার শেষ কিভাবে হয়েছে তা জানার জন্য।
শুরুর অধ্যায় এর লিখা অনেকটা এরকম - প্রথম অনুচ্ছেদ বর্তমান গল্প, পরের অনুচ্ছেদ সাক্ষীর জবানবন্দি অথবা ফরেনসিক রিপোর্ট এনালাইসিস। আর এই এনালাইসিস গুলো এত সুন্দর ডিটেইলস ভাবে দেওয়া যে আপনি লিখার মধ্যে হারিয়ে যাবেন। এক সময় মনে হচ্ছিলো কোন ক্রাইম টিভি সিরিজ দেখছি যেটায় রয়েছে টানটান উত্তেজনা। বইটি একটানে পড়ে ফেলার মতো একটি বই।
বইয়ের নাম : দি আউটসাইডার
লেখক : স্টিফেন কিং
অনুবাদক : মোঃ ফুয়াদ আল ফিদাহ
জনরা : থ্রিলার
প্রকাশনী : শিরোনাম প্রকাশনী
| নাম | দি আউটসাইডার |
|---|---|
| লেখক | Stephen King |
| প্রকাশনী | শিরোনাম প্রকাশন |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Hardcover |
| পৃষ্ঠা | ৫০০ |
| সংস্করণ | 1st Published, 2023 |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
Stephen King
Stephen King-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
Stephen King-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

শিরোনাম প্রকাশন
শিরোনাম প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
শিরোনাম প্রকাশন-এর সব বই
