তোত্তোচান : জানালার ধারে ছোট্ট মেয়েটি
লেখক: Tetsuko Kuroyanagi ।। তেৎসুকো কুরোয়ানাগি || Tetsuko Kuroyanagi
প্রকাশনী: Dyu
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳২৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
গল্পটি ২য় বিশ্বযুদ্ধের আগের জাপানের একটা স্কুলের। সত্য ঘটনা অবলম্বনে লেখা। লেখিকার নিজের জীবনী। শিশুদের জন্য অসাধারণ শিক্ষাব্যবস্থা দেখানো হয়েছে এই গল্পে। শিশুদের জানার আগ্রহ বা কৌতূহল থাকে অনেক বেশি।...
বইয়ের ভেতরে এক ঝলক
এক নজরে
এই বইয়ে যা পাবেন
২৫৬
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
গল্পটি ২য় বিশ্বযুদ্ধের আগের জাপানের একটা স্কুলের। সত্য ঘটনা অবলম্বনে লেখা। লেখিকার নিজের জীবনী। শিশুদের জন্য অসাধারণ শিক্ষাব্যবস্থা দেখানো হয়েছে এই গল্পে। শিশুদের জানার আগ্রহ বা কৌতূহল থাকে অনেক বেশি। আর জানার সবচেয়ে বড় মাধ্যম স্কুল হলেও তারা স্কুলে যেতে ভয় পায়!
কিন্তু গল্পের ছোট্ট তোত্তোচানের স্কুলে যেতে ভয় পায় না কোন শিশু। অপেক্ষায় থাকে কখন স্কুলের টাইম হবে আর স্কুলে যাবে।পারলে উড়ে চলে যায়!
যারা সামনে মা-বাবা হবেন বা যাদের ঘরে বাচ্চা আছে চাইলে বইটি পড়তে পারেন।আশাকরি ভালো লাগবে।হয়তো ছোট্ট তোত্তোচানের মতো স্কুল পাবেন না। কিন্তু গল্পে যে শিক্ষাব্যবস্থা দেখানো হয়েছে সেটা খুব সহজে আপনার ছেলে-মেয়েদের উপর প্রয়োগ করতে পারেন।
বিখ্যাত জাপানি লেখিকা তেৎসুকো কুরোয়নাগির ছোটবেলার আত্মজীবনীমূলক বই ‘তোত্তোচান: জানালার ধারে ছোট্ট মেয়েটি’। জাপানে তাঁর ছোটবেলার স্কুল জীবন নিয়ে লেখা। তাঁদের স্কুলটি টিকে থাকে ১৯৩৭-১৯৪৫ সাল পর্যন্ত, এরপর বোমা হামলায় স্কুলটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তাঁদের স্কুলঘরটি ছিলো মূলত রেলগাড়ির কামরা। ৬টি রেলগাড়ির কামরায় ক্লাস হত, একটা কামরায় ছিলো পাঠাগার। স্কুলের শিক্ষা পদ্ধতি ছিলো খুবই অসাধারণ। সেখানে ক্লাসের শুরুতেই সারা দিন কী কী পড়ানো হবে বলে দেয়া হত। বাচ্চারা যার যেমন খুশি যে কোন বিষয় নিয়ে পড়া শুরু করত। এমন অসাধারণ স্কুলটি প্রতিষ্ঠা করেন সোশাকু কোবাইয়াশি মশাই। যিনি স্বপ্ন দেখতেন শিশুরা স্কুলে পড়বে শুধু চাকরির জন্য না, আনন্দের জন্য।
এই বইটি অবশ্যই প্রতিটি বাবা মা এবং অতি অবশ্যই যে কোন দেশের প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট মানুষজনের পড়া উচিত। যারা শিশুদের স্কুল গড়বে আনন্দময় শৈশব উপহার দেবার জন্য।
বইয়ের নাম : তোত্তোচান : জানালার ধারে ছোট্ট মেয়েটি
লেখিকা : তেৎসুকো কুরোয়ানাগি
অনুবাদ : চৈতী রহমান
প্রকাশনী : দ্যু প্রকাশন
ধরন : পেপারব্যাক
ISBN : 9789849653943
| নাম | তোত্তোচান : জানালার ধারে ছোট্ট মেয়েটি |
|---|---|
| লেখক | Tetsuko Kuroyanagi ।। তেৎসুকো কুরোয়ানাগি |
| প্রকাশনী | দ্যু প্রকাশন || Dyu |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Paperback |
| পৃষ্ঠা | ২৫৬ |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789849633464 |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
Tetsuko Kuroyanagi ।। তেৎসুকো কুরোয়ানাগি
Tetsuko Kuroyanagi ।। তেৎসুকো কুরোয়ানাগি-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
Tetsuko Kuroyanagi ।। তেৎসুকো কুরোয়ানাগি-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

দ্যু প্রকাশন || Dyu
দ্যু প্রকাশন || Dyu প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
দ্যু প্রকাশন || Dyu-এর সব বই
