আমি রবি ঠাকুরের বউ — রঞ্জন বন্দ্যোপাধ্যায়

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
আমি রবি ঠাকুরের বউ
পছন্দের তালিকায় রাখুন

আমি রবি ঠাকুরের বউ

লেখক: রঞ্জন বন্দ্যোপাধ্যায় || ranjan bandyopadhyay
প্রকাশনী: Patrabharati

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳২৬৫৳৩০০-১২%

সাশ্রয় ৳৩৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এগারোটি পরিচ্ছেদে সম্পূর্ণ এই আত্মকথা ।মৃণালিনী দেবী উনিশ বছর সংসার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ।তাদের পাঁচ সন্তান থাকলেও মনের টান কি ততটা ছিল? রবীন্দ্রনাথ আমাদের প্রাণের ঠাকুর মনের ঠাকুর কিন...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

১৪৪
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

এগারোটি পরিচ্ছেদে সম্পূর্ণ এই আত্মকথা ।মৃণালিনী দেবী উনিশ বছর সংসার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ।তাদের পাঁচ সন্তান থাকলেও মনের টান কি ততটা ছিল? রবীন্দ্রনাথ আমাদের প্রাণের ঠাকুর মনের ঠাকুর কিন্তু মৃণালিনী দেবী চেয়ে ছিলেন স্বামীর ভালবাসা ,একটু সময় ,তা তিনি পাননি সেই কথা এই গ্রন্থে উঠে এসেছে ।রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভাইজি ইন্দিরাকে তার মনের কথা যতটা উজাড় করে বলতেন ততটা মনের খোঁজ পাননি মৃণালিনী দেবী তাই তিনি অভিমানিনী। তাঁর বিয়ে তো একটা সম্পর্ককে চাপা দেওয়ার জন্য। বাবামশাই যখন জানতে পারেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী রবীন্দ্রনাথের কবিতার প্রেরণাদাত্রী তখন তিনিই ক্ষুব্ধ হন ।তাঁদের সম্পর্ক নিয়ে ঠাকুর বাড়ির অন্দরমহলে নানা টিপ্পুনি, আড় চোখের চাউনিতে,তখন বাবামশাই মুসৌরি থেকে রবির বিয়ের দায়িত্ব দিলেন জ্ঞানাদানন্দিনীর উপর যার সঙ্গে কাদম্বরী দেবীর সম্পর্ক মোটেই মধুর ছিল না ।বাবামশাই এর আদেশে যশোরে ঠাকুরবাড়ি এক সামান্য কর্মচারী বেণী রায়ের মেয়ের সঙ্গে বিয়ে হলো রবীন্দ্রনাথের ।কিন্তু ঠাকুরবাড়ির অন্দরমহলের যে রাজনীতি সেখানে কেন জ্যোতিরিন্দ্রনাথ ও কাদম্বরী দেবীর সম্পর্ক স্বাভাবিক ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুর কেন তার আর এক ভাইপো বলেন্দ্রনাথ ঠাকুর এর প্রতি এত রাগ পোষন করতেন? এসব নানা প্রশ্নের জবাব এই গ্রন্থে পাওয়া যাবে ।আর রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর স্ত্রী মৃণালিনী দেবীর একটা গুণের প্রশংসা করেছেন সেটি হল তার রন্ধন শিল্প ।সারা ঠাকুর বাড়িতে প্রশংসিত হয়েছিল তাঁর এই গুন। রান্নাবান্নায় তিনি যে অদ্বিতীয়া তা স্বীকার করেছেন রবীন্দ্র ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলাইদহে জমিদারি দেখাশোনার নিয়ে ব্যস্ত ,ব্যস্ত গল্প-কবিতা-গান রচনায় তখন মৃণালিনী দেবী তার সন্তান সন্ততি পালনে এবং সংসার ধর্ম পালনে নিপুণ হাতে দক্ষতার পরিচয় দিয়েছেন । কিন্তু তার আক্ষেপ থেকেছে মনে তাই এক জায়গায় তিনি বলেন " কবিতাই বলো আর যাই বলো, তোমার সঙ্গে এত বছর থাকলুম, তোমার ছেলে মেয়ের মা হলুম, তোমার সংসার টানলুম , কিন্তু তোমার মনের কতটুকু পেলুম? অন্যেরা অনেক বেশি পেয়েছে আমি কতটুকু পেয়েছি বলো?" জোড়াসাঁকোর বাড়িতে ঠাকুরবাড়ির অন্দরমহল একজন মৃণালিনী দেবীকে বুঝতে পেরেছিলেন সে হলো বলেন্দ্রনাথ ঠাকুর ।তাঁর কাছেই সংস্কৃত শিক্ষা পান তিনি ।এই গ্রন্থে এক জায়গায় মৃণালিনী দেবী বলেছেন "রবি ঠাকুরের সঙ্গে দু বছরের বড় নতুন বউঠানের বন্ধুত্ব ভালোবাসা তৈরি হল আমার সঙ্গে ঠিক তেমনি বন্ধুত্ব ভালোবাসা তৈরি হলো ঠাকুরবাড়ি এই ছেলেটির"। তার পরিণতি কি হলো জানতে পড়তেই হবে এই বইটি । এগারোতম পরিচ্ছেদে মৃণালিনী দেবী আক্ষেপ করেছেন তার নিঃসঙ্গ জীবনের শেষ পর্যায়ে যখন দুই মেয়ে মাধুরীলতা ,রেনুকাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন ঠিক তখনই জোর করে বিয়ে দেওয়া হয়েছে তাঁদের খুব ভেবেচিন্তে। কারণ বাবা মশাই উইল করেছেন তিনি বেঁচে থাকতে থাকতে মেয়েদের বিয়ে দিলে বিয়ের খরচ পাওয়া যাবে জোড়াসাঁকোর তহবিল থেকে। তাই রবীন্দ্রনাথ তার দুই কন্যার বিয়ে দিয়ে দেন। মৃণালিনী দেবী স্ত্রীর যথার্থ মূল্য তিনি পেয়েছিলেন? নাকি গৃহকোণে পিঞ্জরে আবদ্ধ পাখির মতো ছটফট করছেন তিনি। শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় স্থাপনে মৃণালিনী দেবীর অবদান অনস্বীকার্য। জীবনের শেষ দু'বছর কেমন ভাবে কেটেছিলো তাঁরএসব অজানা কাহিনী জানা যাবে এই গ্রন্থ পাঠ করে। এক সুন্দর সুখপাঠ্য আত্মকাহিনী মৃণালিনী দেবী জবানীতে রঞ্জন বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন" আমি রবি ঠাকুরের বউ" গ্রন্থে। এই গ্রন্থের ভাষা শব্দচয়নে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন লেখক ।সর্বোপরি পত্রভারতী প্রকাশনী খুব সুন্দর প্রচ্ছদে ঝকঝকে ভাবে প্রকাশ করেছেন এই গ্রন্থটি ।বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি হয়ে থেকে যাবে" আমি রবি ঠাকুরের বউ"।
নামআমি রবি ঠাকুরের বউ
লেখকরঞ্জন বন্দ্যোপাধ্যায়
প্রকাশনীPatrabharati || পত্রভারতী
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা১৪৪
অবস্থাNew
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

রঞ্জন বন্দ্যোপাধ্যায়

রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Patrabharati || পত্রভারতী
Patrabharati || পত্রভারতী

Patrabharati || পত্রভারতী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Patrabharati || পত্রভারতী-এর সব বই
৳২৬৫
৳৩০০
1

রেটিং ও রিভিউ — আমি রবি ঠাকুরের বউ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading