বিসিএস ভাইভা প্রিপারেশন বুক [৩টি বই] — উত্তরণ একাডেমিক টিম

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
বিসিএস ভাইভা প্রিপারেশন বুক [৩টি বই]
পছন্দের তালিকায় রাখুন

বিসিএস ভাইভা প্রিপারেশন বুক [৩টি বই]

লেখক: উত্তরণ একাডেমিক টিম || Uttoron Academic Team
প্রকাশনী: উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,৪৫০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সুপ্রিয় বিসিএস ভাইভা প্রত্যাশীগণ,

আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিভিল সার্ভিসের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হতে আপনারা মাত্র একটি ধাপ দূরে অবস্থান করছেন। যে-কোন...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৭১৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
এপ্রিল ২০২৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

সুপ্রিয় বিসিএস ভাইভা প্রত্যাশীগণ,

আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিভিল সার্ভিসের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হতে আপনারা মাত্র একটি ধাপ দূরে অবস্থান করছেন। যে-কোনো দেশের মৌলিক উন্নয়নে সে-দেশের সিভিল সার্ভিসের দক্ষতা কতা এবং যোগ্যতা অন্যতম ভূমিকা রাখে। দেশের প্রতিটি সেক্টরের সকল স্টেক-হোল্ডারদের সাথে সু-সম্পর্ক রেখে সরকারের নীতির সঠিক বাস্তবায়নে যারা অগ্রগামী ভূমিকা পালন করেন তারাই দেশের সিভিল সার্ভেন্ট। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নীতিমালা অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব থাকে সিভিল সার্ভিসের অফিসারদের ওপর। আর তাই নিজের জ্ঞানকে সরকারের কর্মযজ্ঞে ব্যবহার করে দেশের জন্য পরিশ্রম করার প্রত্যয়ে সিভিল সার্ভিস এগিয়ে যাচ্ছে।
সিভিল সার্ভিস পরীক্ষার ৩য় ধাপ ভাইভা পরীক্ষা। একজন বোর্ড চেয়ারম্যানের (যিনি সরকারী কর্ম কমিশনের সদস্য) নেতৃত্বে একটি বোর্ডে সাধারণত তিন (০৩) জন সদস্য থাকেন। মনে রাখবেন, সরকারী কর্ম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান থেকে ক্ষমতাপ্রাপ্ত। দেশের জন্য নিবেদিত এবং দেশের সত্তাকে ধারণ ও বহন করেন এমন প্রার্থীদেরই সাধারণত সুপারিশ করা হয়। আপনাদের নিয়োগ হবে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে। তাই যোগ্য এবং বিচক্ষণ বোর্ড আপনাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করবেন। মনে রাখবেন, ভাইভা পরীক্ষা শুধু প্রশ্নোত্তরের পরীক্ষা নয়। এমন অনেক উদাহরণ আছে, যেখানে প্রার্থী হয়তো অধিকাংশ প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেননি কিন্তু পছন্দসই ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাই আপনাদের প্রবেশ থেকে প্রস্থান প্রতিটি মুহূর্তের প্রস্তুতি আগে থেকেই নিন।
ভাইভা পরীক্ষার আগে থেকেই পিএসসি'র বিজ্ঞ সদস্যদের পূর্ব ইতিহাস অর্থাৎ অতীতে তাদের বোর্ড থেকে নিয়োগপ্রাপ্তির হার নিয়ে ব্যাপক চর্চা হয়। এতে অধিকাংশ প্রার্থীই চিন্তিত হয়ে পড়েন কিন্তু বাস্তবতা হচ্ছে প্রায় প্রতিটি বোর্ড থেকেই প্রতি বছর (মেয়াদ সাপেক্ষে) বিপুল সংখ্যক প্রার্থীকে সকল ক্যাডারে সুপারিশ করা হয়। তাই নিজেদের প্রস্তুতিকে শানিত করুন, নিজেদের সুশৃঙ্খল ও পরিপাটি রাখুন, যেকোনো পরিস্থিতির জন্য গোছানো প্রস্তুতিই আপনাদেরকে একটি ভালো ভাইভার জন্য প্রস্তুত করে তুলবে। 'উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি' বিসিএস এর তিনটি ধাপের জন্য গোছানো প্রস্তুতির প্রথম সংগঠক। এরই ধারাবাহিকতায় আপনাদের ভাইভার প্রস্তুতি সঠিক দিকে পরিচালিত করতে 'ভাইভা প্রস্তুতি বুক সিরিজ' এর সংযোজন। বইগুলো প্রস্তুত করার পূর্বে সিভিল সার্ভিসে কর্মরত ক্যাডারদের কাছ থেকে পরামর্শ নেয়া হয়েছে। তাদের প্রস্তুতির সারমর্মকে পূর্ণাঙ্গ যাচাই-বাছাই করেই বইগুলোর সূচি এবং আলোচনা সাজানো হয়েছে।
প্রতিবারের মতো ভাইভা প্রস্তুতিতে বইগুলো আপনাদেরকে দারুণ সাহায্য করবে এটা আমাদের আত্মবিশ্বাস। আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধিই আমাদের কাম্য। শুভকামনায়
উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিল একাডেমি
নামবিসিএস ভাইভা প্রিপারেশন বুক [৩টি বই]
লেখকউত্তরণ একাডেমিক টিম
প্রকাশনীউত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি
ভাষাBengali
পৃষ্ঠা৭১৬
সংস্করণএপ্রিল ২০২৬
অবস্থাNew
মুদ্রণ দেশBangladesh
ওজন0.920

লেখক পরিচিতি

উত্তরণ একাডেমিক টিম

উত্তরণ একাডেমিক টিম-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

উত্তরণ একাডেমিক টিম-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি

উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি-এর সব বই
৳১,৪৫০
1

রেটিং ও রিভিউ — বিসিএস ভাইভা প্রিপারেশন বুক [৩টি বই]

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading