বিসিএস প্রিলি মাস্টার প্রশ্নব্যাংক [৫১তম বিসিএস]
লেখক: উত্তরণ একাডেমিক টিম || Uttoron Academic Team
প্রকাশনী: উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৮৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
সুপ্রিয় বিসিএস প্রত্যাশীগণ,
আস্সালামু আলাইকুম। একটি গোছানো প্রস্তুতির মাধ্যমে বিসিএস প্রস্তুতিকে সহজতর করার প্রয়াসে যাত্রা শুরু হয় উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমির। বাংলাদেশ...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
৭১৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
ফেব্রুয়ারি, ২০২৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
সুপ্রিয় বিসিএস প্রত্যাশীগণ,
আস্সালামু আলাইকুম। একটি গোছানো প্রস্তুতির মাধ্যমে বিসিএস প্রস্তুতিকে সহজতর করার প্রয়াসে যাত্রা শুরু হয় উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমির। বাংলাদেশ সিভিল সার্ভিসের তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শত-সহস্র প্রতিযোগীদের পেছনে ফেলে আপনারা যারা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন বুনছেন, তাদের প্রস্তুতির একটি গোছানো ও সুন্দর সূচনার জন্যই উত্তরণ-এর এই উপহার- বিসিএস প্রিলি মাস্টার প্রশ্নব্যাংক।
আপনারা জানেন বিসিএস ক্যাডার কর্মকর্তা নিয়োগ পরীক্ষার সবচেয়ে প্রতিযোগিতামূলক ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা। এ ধাপের সিলেবাস একদিকে সুবিশাল যেমন সত্য, তেমনই অন্যদিকে এ ধাপের একটি পূর্ণাঙ্গ ও বিশ্লেষণী প্রস্তুতি পরের ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় প্রার্থীকে অনেকাংশেই এগিয়ে রাখে এ কথাও সত্য। তাই প্রিলি প্রস্তুতির শুরুতেই বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নসমূহ বিশ্লেষণ করে সমাধান আয়ত্ত করলে সিলেবাসের কোন কোন অংশ থেকে বিগত বছরগুলোতে বেশি প্রশ্ন এসেছে, কোন কোন টপিকগুলো চাইলে বাদ দেয়া যেতে পারে-এ সম্পর্কে ভালো একটি ধারণা তৈরি হয়। আর এ প্রয়োজনীয়তা অনুধাবন করেই উত্তরণ গতানুগতিক প্রশ্নব্যাংকের উপস্থাপনের ধরন এড়িয়ে নতুন আঙ্গিকে বিসিএস প্রিলি মাস্টার প্রশ্নব্যাংক বইটি সাজিয়েছে।
বইটিতে বিগত বিসিএস প্রিলি প্রশ্নকে ভিত্তি ধরে প্রতিটি বিষয়কে অধ্যায়ভিত্তিক আকারে সাজানোর পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র টপিক ও সাব-টপিকে ভাগ করে সমভাবাপন্ন প্রশ্নগুলোকে একই ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে বিগত বিসিএস প্রশ্নগুলো নির্ভুল ব্যাখ্যাসহ একের পর এক সাজানো হয়েছে। এক্ষেত্রে যেসব প্রশ্নে অধিকতর ব্যাখ্যা প্রয়োজন, সেগুলোর উত্তরে সম্পূরক ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। আলোচনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য একাধিক প্রশ্নে একই ব্যাখ্যা বর্জন করা হয়েছে। বইয়ের শেষে বিগত পাঁচ বিসিএস-এর প্রিলি পরীক্ষার প্রশ্ন মডেল টেস্ট আকারে সংযোজন করা হয়েছে, যা আপনাদেরকে বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্নের ধরন বুঝতে সাহায্য করবে।
আমরা বিশ্বাস করি নিষ্ঠা, শৃঙ্খলা, অধ্যবসায় এবং আপনাদের দৃঢ় প্রচেষ্টা বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বপ্ন বাস্তবায়নে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করবে। সবশেষে আপনাদের এই যাত্রায় উত্তরণ-এর বিসিএস প্রিলি মাস্টার প্রশ্নব্যাংক বইটি বিশ্বস্ত সঙ্গী হিসেবে বিবেচিত হবে সেই প্রত্যাশা করছি।
| নাম | বিসিএস প্রিলি মাস্টার প্রশ্নব্যাংক [৫১তম বিসিএস] |
|---|---|
| লেখক | উত্তরণ একাডেমিক টিম |
| প্রকাশনী | উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি |
| ভাষা | Bengali |
| পৃষ্ঠা | ৭১৬ |
| সংস্করণ | ফেব্রুয়ারি, ২০২৬ |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | Bangladesh |
| ওজন | 0.920 |
লেখক পরিচিতি
উত্তরণ একাডেমিক টিম
উত্তরণ একাডেমিক টিম-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
উত্তরণ একাডেমিক টিম-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি
উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি-এর সব বইরেটিং ও রিভিউ — বিসিএস প্রিলি মাস্টার প্রশ্নব্যাংক [৫১তম বিসিএস]
0
0 রেটিং
5
0
4
0
3
0
2
0
1
0

![বিসিএস প্রিলি মাস্টার প্রশ্নব্যাংক [৫১তম বিসিএস]](/_next/image?url=https%3A%2F%2Findobangla.bd%2Fbackend%2Fstorage%2Fai-imports%2F7ea24195319a6eef.webp&w=3840&q=75)