কালচক্র — শাশ্বত কুমার ধর

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
কালচক্র
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

কালচক্র

লেখক: শাশ্বত কুমার ধর || Saswata Kumar Dhar
প্রকাশনী: Parul || পারুল প্রকাশনী

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৬১৫৳৭০০-১২%

সাশ্রয় ৳৮৫

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
আইসল্যান্ড। বরফে মোড়া রাজধানী রেইকজাভিক। মধ্যরাত্রির সূর্যের ধূসর আলোয় যেন গলে- গলে যাচ্ছে সময়। হাড়কাঁপানো শীতের সেই রাতে হ্যালগ্রিমসকিরকিয়া চার্চের সামনে আচমকা খুন হলেন নর্ডিক মিথলজির বিশেষজ্ঞ ড. আইন...

বইয়ের ভেতরে এক ঝলক

Inside page 1

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

আইসল্যান্ড। বরফে মোড়া রাজধানী রেইকজাভিক। মধ্যরাত্রির সূর্যের ধূসর আলোয় যেন গলে- গলে যাচ্ছে সময়। হাড়কাঁপানো শীতের সেই রাতে হ্যালগ্রিমসকিরকিয়া চার্চের সামনে আচমকা খুন হলেন নর্ডিক মিথলজির বিশেষজ্ঞ ড. আইনারসন। বীভৎস সেই হত্যাই কি আমূল বদলে দিল পেশায় লিপি বিশেষজ্ঞ ড. অর্কপ্রভ রায়ের গতে বাঁধা জীবনকে? খুনের দায়ে কারা ফাঁসাল তাঁকে? তারাই কি সেই সিক্রেট সোসাইটি, যারা সুপ্রাচীন কাল থেকে দখল কায়েম করে আসতে চাইছে পুরাণে বর্ণিত রহস্যময় ‘জ্ঞানগঞ্জ’-এর উপর? কী তাদের উদ্দেশ্য? সৃষ্টি নাকি ধ্বংস? অর্কর ধমনিতে প্রবাহিত কোন সে শোনিত যার সন্ধানে হন্যে হয়ে ঘুরছে গ্যাস মাস্ক পরা অচেনা এক আততায়ী? রহস্যের জাল ভেদ করতে শুরু হল দুঃসাহসিক যে অভিযান, তাতে প্যালিয়োগ্রাফার অর্কর সঙ্গী ডাকাবুকো জার্নালিস্ট সোহিনী। হিন্দু পুরাণের ‘সপ্তচিরঞ্জীবী’- অশ্বথামা, পরশুরাম, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, বালি ও ব্যাসদেব-এমন কী রেখে গেছেন যা উদ্ধারের জন্য মধ্যপ্রদেশের আসিরগড় দুর্গ থেকে মহেন্দ্রগিরি, হাম্পির পাতালগুহা থেকে কুরুক্ষেত্রের রক্তস্নাত ভূমি-ওলটপালট হয়ে যাচ্ছে একরৈখিক সময়, সেইসঙ্গে উথালপাথাল আসমুদ্র হিমাচল? অর্ক-সোহিনীর ‘মিশন’ কি সফল হবে না কি ওদের সামনে এসে পড়বে এমন কিছু অস্বস্তিকর সত্য, যা পালটে দেবে এতদিনকার চেনা সমস্ত হিসেব? কোন মহাবিপদের অশনিসংকেত এই কাহিনির প্রতিটি অপ্রত্যাশিত বাঁকে? উরোবোরোসের মতোই চক্রাকার কালচক্রের রহস্য ভেদ করে মহাকালের দাবার চালে শেষ পর্যন্ত জিতবে কে? মানুষ? না কি দানব? পুরাণ, বিজ্ঞান আর সাইকোলজিক্যাল থ্রিলারের ব্যতিক্রমী এই রসায়ন শেষ পৃষ্ঠা অবধি পাঠককে টেনে নিয়ে যাবেই।
নামকালচক্র
লেখকশাশ্বত কুমার ধর
প্রকাশনীParul || পারুল প্রকাশনী
ভাষাBengali
অবস্থাNew
ISBN-139789347012051
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

শাশ্বত কুমার ধর

শাশ্বত কুমার ধর-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শাশ্বত কুমার ধর-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Parul || পারুল প্রকাশনী
Parul || পারুল প্রকাশনী

Parul || পারুল প্রকাশনী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Parul || পারুল প্রকাশনী-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — কালচক্র

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading