মসনদ — আবুল কাসেম

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
এই বইয়ে এখন ছাড় চলছে — সাশ্রয় ৳১৬০ (১০%)
মসনদ
ভেতরে দেখুন
পছন্দের তালিকায় রাখুন

মসনদ

লেখক: আবুল কাসেম || Abul Kashem
প্রকাশনী: Patrabharati

৳১,৪৪০৳১,৬০০-১০%

সাশ্রয় ৳১৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘…আমিনা বেগম এখন স্বামীহারা। তাঁর আশ্রয় বাবা নবাবের কাছে। সিরাজ তাঁর পুত্র। শাহজাদার ভবিষ্যৎ নিয়ে খেলছে ষড়যন্ত্রকারী মহলটা। তারা ভেবেছে এক গুলিতে দু’টি শিকার করবে, এমনকী তিনটিও হতে পারে। যে প্রকারে...

বইয়ের ভেতরে এক ঝলক

বইয়ের ভেতরের পাতা ১
পাতা ১ / ২সোয়াইপ করে পাতা উল্টান

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৬৪৮
পৃষ্ঠা
Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

‘…আমিনা বেগম এখন স্বামীহারা। তাঁর আশ্রয় বাবা নবাবের কাছে। সিরাজ তাঁর পুত্র। শাহজাদার ভবিষ্যৎ নিয়ে খেলছে ষড়যন্ত্রকারী মহলটা। তারা ভেবেছে এক গুলিতে দু’টি শিকার করবে, এমনকী তিনটিও হতে পারে। যে প্রকারেই হোক, বোনের পক্ষ নিয়ে দোষ চাপাবে নিরপরাধ শাহজাদার বেগমের ওপর। বার বার বলা হলে, এমনকী এখানে সাক্ষী দাঁড় করিয়ে দিলে শাহজাদা এক সময় বিশ্বাস করতে শুরু করবেন যে, তাঁর বেগমই তাঁর মা’কে বিষ প্রয়োগ করেছেন।…’ মসনদ উপন্যাসের যৎসামান্য এক অংশ। কিন্তু এটুকু পড়লেই প্রতীয়মান হয়, কেমন ছিল অষ্টাদশ শতকের সেই সময়কাল। বাংলা বিহার উড়িষ্যার নবাব নাজিম আলিবর্দি খান। তিনি দত্তক নিয়েছেন কন্যা আমিনা বেগমের এক ছেলে সিরাজ-উদ-দৌলাকে। নিজের জামাই তথা আমিনার স্বামী জয়েন-উদ-দীনকে সেনাবাহিনীর শীর্ষে বসিয়েছিলেন আলিবর্দি, কিন্তু অন্দরমহলের ষড়যন্ত্রে তিনি খুন হয়ে গেছেন। এবার ষড়যন্ত্রকারীদের লক্ষ্য সিরাজ। কারণ তারা বুঝতে পারছে, এই নাতিটিকে বিশেষ স্নেহ করেন নবাব। এরপর সিরাজ-উদ-দৌলাই বসবে বাংলার মসনদে। সেটা কি হতে দেওয়া যায়? তারপর?…সে এক উত্তাল সময়। একদিকে মারাঠা বর্গীদের হানায় বাংলা বিধ্বস্ত, অন্যদিকে গুটিগুটি পা ফেলছে লালমুখো ইংরেজ। তাদের নিষ্কর ব্যবসা করার সনদ দিয়েছে দিল্লির বাদশাহ। কিন্তু সিরাজ ওদের মোটে বিশ্বাস করে না।…তলে তলে মীরজাফর ও অন্যরা যোগাযোগ রেখেছে ব্রিটিশ ব্যবসায়ীদের সঙ্গে। কী হতে চলেছে? মসনদ শেষ পর্যন্ত কার দখলে থাকবে? বিরাট ঐতিহাসিক প্রেক্ষাপট, অসংখ্য ছোটবড় চরিত্র নিয়ে মস্তবড় উপন্যাস ‘মসনদ’, যার পাতায় পাতায় ঘটনার ঘনঘটা, হিংসা স্নেহ মমত্ব একসঙ্গে চলেছে।
নামমসনদ
লেখকআবুল কাসেম
প্রকাশনীPatrabharati || পত্রভারতী
ভাষাBangla
বাঁধাইHardcover
পৃষ্ঠা৬৪৮
অবস্থাNew
ISBN-139789394913257
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

আবুল কাসেম

আবুল কাসেম-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

আবুল কাসেম-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Patrabharati || পত্রভারতী
Patrabharati || পত্রভারতী

Patrabharati || পত্রভারতী প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Patrabharati || পত্রভারতী-এর সব বই
৳১,৪৪০
৳১,৬০০
1

রেটিং ও রিভিউ — মসনদ

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading