পাঞ্জেরী ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম ও দ্বিতীয় পত্র - এইচএসসি ২০২৬ টেস্ট পেপারস মেইড ইজি (প্রশ্নপত্র + উত্তরপত্র) — পাঞ্জেরী পাবলিকেশন্স সম্পাদনা পর্ষদ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
পাঞ্জেরী ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম ও দ্বিতীয় পত্র - এইচএসসি ২০২৬ টেস্ট পেপারস মেইড ইজি (প্রশ্নপত্র + উত্তরপত্র)
পছন্দের তালিকায় রাখুন

পাঞ্জেরী ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম ও দ্বিতীয় পত্র - এইচএসসি ২০২৬ টেস্ট পেপারস মেইড ইজি (প্রশ্নপত্র + উত্তরপত্র)

লেখক: পাঞ্জেরী পাবলিকেশন্স সম্পাদনা পর্ষদ || Panjeri Publications Editorial Board
প্রকাশনী: পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড - Panjeree Publications Limited

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৫০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ফিন্যান্স টেস্ট পেপারস মেইড ইজি বইটির বৈশিষ্ট্যঃ

টেস্ট পেপারস অ্যানালাইসিস
এখানে টেস্ট পেপারস-এ দেওয়া বোর্ড ও শীর্ষস্থানীয় কলেজের সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ করে ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নগুলো...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৮০০
পৃষ্ঠা
Bengali
ভাষা
১০th Published, ২০২৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

ফিন্যান্স টেস্ট পেপারস মেইড ইজি বইটির বৈশিষ্ট্যঃ

টেস্ট পেপারস অ্যানালাইসিস
এখানে টেস্ট পেপারস-এ দেওয়া বোর্ড ও শীর্ষস্থানীয় কলেজের সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ করে ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নগুলো টপিক অনুযায়ী সাধারণ প্রশ্নের আকারে উত্তর নির্দেশনাসহ দেওয়া হয়েছে। যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলো ★ চিহ্নিত করার মাধ্যমে সাজেশন আকারে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষার আগে উত্তরপত্র থেকে এই নির্দিষ্ট টপিকগুলো দ্রুত রিভিশন দিয়ে পরীক্ষায় যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে।

বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর
এখানে এ বিষয়ে সর্বশেষ অনুষ্ঠিত ২০২৫ সালের বোর্ড পরীক্ষাসহ বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এখান থেকে তুমি এইচএসসি পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। সৃজনশীল রচনামূলক অংশের পরীক্ষা-প্রস্তুতির জন্য এ বিষয়ে সর্বশেষ অনুষ্ঠিত ২০২৫ সালসহ বিভিন্ন সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরসমূহ অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ অংশটি তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নের উত্তরের নমুনা সম্পর্কে ধারণা দেবে। এছাড়া বহুনির্বাচনি প্রশ্নপত্রের উত্তরমালা ব্যাখ্যাসহ আলাদা করে দেওয়া হয়েছে এ বইতে।

শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর
সকল বোর্ডের শীর্ষস্থানীয় কলেজসমূহের ২০২৬ সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে সেরা মানের সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনি পরীক্ষার প্রতিটি কলেজের প্রশ্নপত্রে সেরা মানের প্রশ্নগুলোকে স্টার (★) চিহ্নিত করে সাজেশন আকারে উপস্থাপন করা হয়েছে।
সকল বোর্ডের শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এছাড়াও শীর্ষ ৩০০টি কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে অধ্যায়ভিত্তিক উত্তর দেওয়া হয়েছে এ অংশে। এ প্রশ্নগুলোর অনুশীলন তোমাদের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সাহায্য করবে।

এক্সক্লুসিভ মডেল টেস্ট
বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং ২০২৬ সালে অনুষ্ঠিত শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্নের সমন্বয়ে এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। ঘড়ি ধরে প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর তোমরা মেইড ইজি উত্তরপত্র বই থেকে উত্তর মিলিয়ে নেবে। মডেল টেস্টের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সম্পূর্ণ করবে।
ঘরে বসে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাইয়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে বিভিন্ন সালের বোর্ড পরীক্ষা এবং ২০২৬ সালে অনুষ্ঠিত শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্ন দিয়ে তৈরি এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্রের উত্তর দেওয়া হয়েছে। তোমরা প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর এখানে প্রদত্ত উত্তরমালা দেখে মিলিয়ে নেবে।

সাজেশন: পরীক্ষা ২০২৬
ফিন্যান্স বিষয়ের সাজেশনটি বোর্ড পরীক্ষক, প্রশ্ন মডারেটর ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক প্রণীত। এটির অনুসরণ তোমাদের শতভাগ সাফল্য নিশ্চিত করবে।

❖ গুরুত্বপূর্ণ অধ্যায় ও বিষয়বস্তুর সাজেশন
সৃজনশীল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় ও বিষয়বস্তুর আলোকে করা যায়। তাই এ অংশে বোর্ডভিত্তিক গ্রাফসহ ওয়ান স্টার ও টু স্টার রেটিং করে অধ্যায় ও বিষয়বস্তুর সাজেশন দেওয়া হয়েছে।

❖ Exclusive 300 MCQ
বহুনির্বাচনি প্রশ্নগুলো হয়ে থাকে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যের ওপর। তাই এখানে বিভিন্ন সালের বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাসভুক্ত সবগুলো অধ্যায় থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ৩০০ তথ্যের ওপর বহুনির্বাচনি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে Exclusive 300 MCQ শিরোনামে। বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক যাচাইকৃত এ প্রশ্নগুলোর অনুশীলন প্রায় শতভাগ কমনের নিশ্চয়তা দেবে আসন্ন বোর্ড পরীক্ষায়।

Magic Cue
পরীক্ষার পূর্বমুহূর্তে ঝটপট প্রস্তুতি নেওয়ার জন্য দেওয়া হয়েছে Magic Cue অংশটি। বিগত বিভিন্ন সালের বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নির্দিষ্ট অধ্যায় থেকে সম্ভাব্য যাবতীয় প্রশ্নকে ধরনভিত্তিক শ্রেণিকরণ করা হয়েছে এখানে। আর শিখনফলের আলোকে এমনভাবে উদ্দীপক তৈরি করা হয়েছে যা প্রতিটি প্রশ্নের উপযোগিতাকে ধারণ করে। শিক্ষার্থীরা এ অংশটি ভালোভাবে বুঝে অনুশীলন করলে যেকোনো উদ্দীপকের ওপর প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জাদুকরি সমাধান করতে পারবে সহজেই।

পরিশিষ্ট অংশে নির্বাচনি পরীক্ষার আরও প্রশ্নপত্র
বইটিতে শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র ছাড়াও 'পরিশিষ্ট' অংশে রয়েছে বাছাইকৃত কলেজসমূহের নির্বাচনি পরীক্ষার আরও প্রশ্নপত্র। এগুলো মূলত শিক্ষার্থীদের অধিক অনুশীলনের জন্য দেওয়া হয়েছে। এসব প্রশ্নপত্রে চিহ্নিত প্রশ্নগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ।

বহুনির্বাচনি প্রশ্নোত্তরের ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের সঠিকতা যাচাই, বিশ্লেষণ এবং প্রাসঙ্গিক তথ্য জানার জন্য দেওয়া হয়েছে ‘বহুনির্বাচনি প্রশ্নোত্তরের ব্যাখ্যা’।
নামপাঞ্জেরী ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম ও দ্বিতীয় পত্র - এইচএসসি ২০২৬ টেস্ট পেপারস মেইড ইজি (প্রশ্নপত্র + উত্তরপত্র)
লেখকপাঞ্জেরী পাবলিকেশন্স সম্পাদনা পর্ষদ
প্রকাশনীপাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড - Panjeree Publications Limited
ভাষাBengali
পৃষ্ঠা৮০০
সংস্করণ10th Published, 2026
অবস্থাNew
ISBN-132602011510110
মুদ্রণ দেশBangladesh
ওজন0.750

লেখক পরিচিতি

পাঞ্জেরী পাবলিকেশন্স সম্পাদনা পর্ষদ

পাঞ্জেরী পাবলিকেশন্স সম্পাদনা পর্ষদ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

পাঞ্জেরী পাবলিকেশন্স সম্পাদনা পর্ষদ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড - Panjeree Publications Limited

পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড - Panjeree Publications Limited প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড - Panjeree Publications Limited-এর সব বই
৳৫০০
1

রেটিং ও রিভিউ — পাঞ্জেরী ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম ও দ্বিতীয় পত্র - এইচএসসি ২০২৬ টেস্ট পেপারস মেইড ইজি (প্রশ্নপত্র + উত্তরপত্র)

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading