আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
রাজনীতির সদরে-অন্দরে
লেখক: মারুফ কামাল খান || Maruf Kamal Khan
প্রকাশনী: Sucheepatra || সূচীপত্র
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫৬০৳৬০০-৭%
সাশ্রয় ৳৪০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মশহুর কিংবা জবরদস্ত কোনো লোক নন মারুফ কামাল খান। পরিচিতি ও জনপ্রিয়তার ক্ষেত্রেও নন তেমন কেউকেটা কেউ। গদ্য-পদ্য বেশ কিছু লিখলেও সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা পাননি। লেখালেখি এবং বিশেষ করে সাংবাদিকতা তার জ...
বিভাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
মশহুর কিংবা জবরদস্ত কোনো লোক নন মারুফ কামাল খান। পরিচিতি ও জনপ্রিয়তার ক্ষেত্রেও নন তেমন কেউকেটা কেউ। গদ্য-পদ্য বেশ কিছু লিখলেও সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা পাননি। লেখালেখি এবং বিশেষ করে সাংবাদিকতা তার জীবিকা উপার্জনের একমাত্র উপায়। তবুও যশস্বী কোনো সাংবাদিক তিনি হতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও উঠতে পারেননি ততোটা উঁচু মার্গে। বিত্তে-বেসাতে কিংবা স্বজন-পরিজন ও সুহৃদদের পরিচয়েও তিনি সম্ভ্রম লাভের যোগ্য কেউ নন। ছাত্রজীবন থেকেই রাজনীতি, দল-সংগঠন ও নেতা-নেত্রীদের সঙ্গে নিবিড় সম্পর্ক সত্বেও নিজে রাজনীতিবিদ হতে পারেননি। রাজনীতি, দল ও ক্ষমতার অঙ্গনে পদ-পদবিও অর্জিত হয়নি তার। আবৃত্তি ও বিতর্ক সহ সংস্কৃতি ও নন্দনতত্ত্বের নানান চত্বরে বেশুমার ঘোরাঘুরি করেও এসব অঙ্গনের 'তেমন কেউ' হওয়া সম্ভব হয়নি তার পক্ষে। সব মিলিয়ে অতি সাধারণ, সাদামাটা এক পেশাজীবী নাগরিক তিনি।
তবে এতো সব অঙ্গনে চলতে ও মিশতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, আলোচিত মানুষদের এবং গুরুত্বপূর্ণ বিষয়াবলী ও ঘটনার ভেতরকার ও বাইরের এতো কিছু দেখবার সুযোগ তার হয়েছে, যা তার মতন অন্য সাধারণ নাগরিকদের জন্য বিরল।
গল্পের মতো করে তিনি সে-সবের কিছু ঘটনা লিখেছেন। বিশ্লেষণে নিজস্ব দৃষ্টিভঙ্গির ছাপ থাকলেও বিবরণ ও বর্ণনায় তিনি সাংবাদিকের নৈর্ব্যক্তিকতা বজায় রাখার চেষ্টা করেছেন।
রাজনীতির সদর-অন্দর, ক্ষমতার উত্থান-পতন, সমাজের আলোচিত মানুষদের প্রাবল্য ও দুর্বলতা এবং সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতার সমকালীন চমকপ্রদ নানান খণ্ডচিত্র তিনি তুলে এনেছেন। আমাদের দেশে পাঠাভ্যাস কমতে কমতে এখন এক আশংকাজনক পর্যায়ে নেমেছে। তবুও এই বইয়ের আলোচ্য বিষয়গুলোতে মেধাবী তরুণদের একটা অংশের প্রবল আগ্রহ এখনো অটুট আছে। এ বইতে তাদের জানবার এবং আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্ক করবার মতন যথেষ্ট উপকরণ রয়েছে। কাজেই তারা বেশ আগ্রহ নিয়ে বইটি পড়বেন বলেই আশা করা যায়।
| নাম | রাজনীতির সদরে-অন্দরে |
|---|---|
| লেখক | মারুফ কামাল খান |
| প্রকাশনী | Sucheepatra || সূচীপত্র |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789846900033 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
মারুফ কামাল খান
মারুফ কামাল খান-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
মারুফ কামাল খান-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Sucheepatra || সূচীপত্র
Sucheepatra || সূচীপত্র প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sucheepatra || সূচীপত্র-এর সব বই