ষোলো ১৩তম সংখ্যা
লেখক: ষোলো টীম || Sholo Team
প্রকাশনী: Sondipon Prokashon || সন্দীপন প্রকাশন
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৫০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। কিশোর-তরুণদের হৃদয়ে ইসলামী মূল্যবোধ ও দায়িত্ববোধের বীজ বুনে দেওয়ার যে স্বপ্ন নিয়ে যোলোর পথচলা শুরু হয়েছিল, সেই পথপরিক্রমায় আজ যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়। যোলো ১৩তম...
বইয়ের ভেতরে এক ঝলক

এক নজরে
এই বইয়ে যা পাবেন
৮০
পৃষ্ঠা
Bengali
ভাষা
১ম প্রকাশিত ২০২৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। কিশোর-তরুণদের হৃদয়ে ইসলামী মূল্যবোধ ও দায়িত্ববোধের বীজ বুনে দেওয়ার যে স্বপ্ন নিয়ে যোলোর পথচলা শুরু হয়েছিল, সেই পথপরিক্রমায় আজ যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়। যোলো ১৩তম সংখ্যা আজ তোমাদের হাতে, আলহামদুলিল্লাহ।
জীবন মানেই কেবল একঘেয়ে পড়ালেখা কিংবা গতানুগতিক ছকে বাঁধা দিনযাপন নয়; জীবন মানে নিজেকে প্রতিনিয়ত নতুন করে আবিষ্কার করা, উন্নত করা। তাই এই সংখ্যায় তোমাদের ব্যক্তিজীবনকে সমৃদ্ধ করতে এবং প্রডাক্টিভিটি বহুগুণ বাড়িয়ে তুলতে থাকছে লাইফ স্কিলস, ফিনান্সিয়াল লিটারেসি, মানসিক সুস্থতা ও স্কিল ডেভেলপমেন্টের দারুণ কিছু টিপস ও ট্রিক্স। জীবন স্থির নয়, পরিবর্তনই জীবনের বাস্তবতা। সেই পরিবর্তনের এক নতুন ধাপ কলেজ লাইফ। এসএসসি পরীক্ষার পর শুরু হওয়া এই অধ্যায় নিয়ে আমাদের মনে অনেক রকম প্রশ্ন ও অনিশ্চয়তা ঘুরপাক খায়। কলেজ লাইফের যাত্রাটা আরেকটু সহজ ও সুন্দর করার জন্য এবারের সংখ্যায় থাকছে কিছু দিকনির্দেশনা।
জুলাইয়ের রক্তঝরা ইতিহাসকে আমাদের চিন্তায় সজাগ রাখতে থাকছে জুলাইয়ে রাজপথের বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা 'জুলাই এবং ড্রাকুলা'। ষোলো জানে রহস্য আর রোমাঞ্চ তোমাদের কতটা টানে! তাই মস্তিষ্ক আলোড়িত করার মতো গোয়েন্দা গল্পের পাশাপাশি রয়েছে গা-ছমছমে সব ভূতের আখ্যান।
বর্তমানের এই তীব্র প্রতিযোগিতার যুগে শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকলে চলবে না; হতে হবে চৌকস ও সচেতন। সেই লক্ষ্যেই তোমাদের পড়াশোনা সহজ করার টিপস, তরুণ উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সামাজিক অ্যাক্টিভিজম সংক্রান্ত বিশেষ আয়োজন এবারের সংখ্যাতেও থাকছে। আর হ্যাঁ, অলস দুপুরে মেধা শানিয়ে নিতে 'বুদ্ধি খাটাও' ও 'রহস্যজট' কিন্তু একেবারেই বাদ পড়েনি!
চারপাশের বিভ্রান্তি আর অবক্ষয়ের ভিড়ে ষোলো হতে চায় তোমাদের নিরাপদ আশ্রয়, এক আলোকময় পথপ্রদর্শক। আমাদের বিশ্বাস, ভেঙে পড়া এই সমাজকে নতুন করে গড়ে তোলার শক্তি তোমরাই। সেই পরিবর্তনের অভিযানে ষোলো ছিল, আছে এবং সবসময় তোমাদের পাশে থাকবে।

| নাম | ষোলো ১৩তম সংখ্যা |
|---|---|
| লেখক | ষোলো টীম |
| প্রকাশনী | Sondipon Prokashon || সন্দীপন প্রকাশন |
| ভাষা | Bengali |
| পৃষ্ঠা | ৮০ |
| সংস্করণ | ১ম প্রকাশিত ২০২৬ |
| অবস্থা | New |
| মুদ্রণ দেশ | Bangladesh |
| ওজন | 0.070 |
লেখক পরিচিতি
ষোলো টীম
ষোলো টীম-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
ষোলো টীম-এর সব বইপ্রকাশনী সম্পর্কে
Sondipon Prokashon || সন্দীপন প্রকাশন
Sondipon Prokashon || সন্দীপন প্রকাশন প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
Sondipon Prokashon || সন্দীপন প্রকাশন-এর সব বই