সসেমিরা — নাবিল মুহতাসিম ।। Nabil Muhtasim

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
সসেমিরা
পছন্দের তালিকায় রাখুন

সসেমিরা

লেখক: নাবিল মুহতাসিম ।। Nabil Muhtasim || Nabil Muhtasim
প্রকাশনী: Bookfarm || বুকফার্ম

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৪৪০৳৫০০-১২%

সাশ্রয় ৳৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
থানার সামনে অটোকে থামতে বলা, পাঁচ টাকা দশ টাকা ভাড়া মিটিয়ে নেমে যাওয়া, গেটের কন্সটেবলকে সালাম দিয়ে ভেতরে ঢোকা, ছোট চত্ত্বরটা পেরিয়ে ব্রিটিশ আমলের বিল্ডিংটায় ঢুকতে ঢুকতে এদিকে ওদিকে ‘অমুক ভাই কেমন আছেন...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bangla
ভাষা
Hardcover
বাঁধাই
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

থানার সামনে অটোকে থামতে বলা, পাঁচ টাকা দশ টাকা ভাড়া মিটিয়ে নেমে যাওয়া, গেটের কন্সটেবলকে সালাম দিয়ে ভেতরে ঢোকা, ছোট চত্ত্বরটা পেরিয়ে ব্রিটিশ আমলের বিল্ডিংটায় ঢুকতে ঢুকতে এদিকে ওদিকে ‘অমুক ভাই কেমন আছেন, তমুক স্যার সালামালেকুম’ বলতে বলতে থানার শোরগোল, ডেস্কে ডেস্কে কাজ আর ফাইলপত্রের ব্যস্ততার ভেতর দিয়ে এগিয়ে যাওয়া, ডানে মোড় নিয়ে রইসের রুমের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে ভেতরে ঢোকা। সবগুলো দিন একই তরিকা। কিন্তু আজকের মত এরকম টেবিলের ওধারে চেয়ারে গা এলিয়ে দিয়ে চকচকে চোখে রইসকে তাকিয়ে থাকতে দেখেছে কি সে কখনো? মনে হয় না। রইসের এরকম স্বরও তার কাছে নতুন ‘আয়, কামাল, আয়। তোর জন্য ওয়েট করছিলাম। জানতাম এখনই হাজির হবি।’ কেমন মাছের মত অপলক দৃষ্টিতে তাকিয়ে পুলিশের ইন্সপেক্টর। দ্বিধা জড়ানো পায়ে রুমের ভেতরে ঢুকলো কামাল, ব্যাপার স্যাপার বুঝছে না কিছু। ‘দরজা লাগিয়ে দে।’ রইসের আদেশ। পালন করলো কামাল। ছিটকানিটা লাগাতে লাগাতে ভাবলো, বস আবার কি এমন গোপন কথা বলবে? হীরামন্ডিতে তার অভিযান সম্পর্কে জেনে গেছে নাকি কোনোভাবে? সম্ভাবনা কম। ব্যাপারটা নিয়ে বেশি নাড়াচাড়া করলে তো সাইফ বসুনিয়ার স্যাডিজমের কথা চাউর হয়েÑ ঘুরতেই ভূত দেখার মতো চমকে উঠলো কামাল। বেড়ালের মত নিঃশব্দে আর চিতার ক্ষিপ্রতায় চেয়ার ছেড়ে তার সামনে হাজির হয়েছে রইস। খপ করে কামালের কামালের কলারটা খামচে ধরলো রইস, হেঁচকা টানে কামালের মুখ নিয়ে এলো নিজের মুখের কাছাকাছি। বিস্ফারিত চোখে তাকিয়ে আছে কামাল, দেখছে কিভাবে লাভার মত আগুন ঝরছে রইসের চাউনিতে। ‘বিরাট সেয়ানা হয়ে গেছিস, না?’ হিসহিসিয়ে বলে উঠলো রইস। ‘সাহস খুব বেড়ে গেছে?’ ‘স-স্যার আ-আমি তো’ কোনোমতে অসাড় ঠোঁট নড়ালো কামাল। ‘চোপ!’ গলা তোলেনি রইস। এবং সেটার কারণ আছে। যেভাবে গাল কাঁপছে তার, মোচের কোণা নাচানাচি করছে নিয়ন্ত্রণ হারালেই বুনো হাঁক বেরিয়ে আসবে স্রেফ। ‘তুই ভুলে গেছিস তোর বাপ কে। শুওরের বাচ্চার দাঁত গজালে সবার আগে নিজের বাপের পাছায় সেই দাঁত বসায়। তুই হচ্ছিস সেই শুওরের বাচ্চা!’ ................. প্রাইভেট ডিটেকটিভ বললেই জাঁদরেল কারো চেহারা চোখের সামনে ভেসে ওঠে আপনাদের- তাই না? ঝাড়া ছ'ফুট লম্বা, সুপুরুষ চেহারা, গমগমে কন্ঠ, ভুরভুরিয়ে টানছেন দামি তামাকের পাইপ-চুরুট-সিগারেট, ডাঁটের মাথায় আসছেন ক্রাইম সিনে, সাহায্য করতে পেরে ধন্য হয়ে যাচ্ছে পুলিশও- সব শেষে একটা বনেদি পুরোনো বাড়ির বাহারি বৈঠকখানায় চা-চক্রে বসে সমাধান করছেন জটিল রহস্য...তাই না? আবার ভাবুন। হিমালয়ের কোলে উত্তরবঙ্গের জেলা শহর কীর্তিমারীতে আসুন, দেখুন শহরের সবচেয়ে অভিজাত পরিবারের দুই সদস্যের নিরুদ্দেশ হবার রহস্য ভেদ করার জন্য ছুটছে কে - চালচুলোহীন কিন্তু তীক্ষ্ণধী এক যুবক। কামালের এই অভিযানে স্বাগতম, পাঠক।
নামসসেমিরা
লেখকনাবিল মুহতাসিম ।। Nabil Muhtasim
প্রকাশনীBookfarm || বুকফার্ম
ভাষাBangla
বাঁধাইHardcover
অবস্থাNew
ISBN-139789849597414
পাঠের স্তরTeen and Young adult
মুদ্রণ দেশIndia

লেখক পরিচিতি

নাবিল মুহতাসিম ।। Nabil Muhtasim

নাবিল মুহতাসিম ।। Nabil Muhtasim-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

নাবিল মুহতাসিম ।। Nabil Muhtasim-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Bookfarm || বুকফার্ম
Bookfarm || বুকফার্ম

Bookfarm || বুকফার্ম প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Bookfarm || বুকফার্ম-এর সব বই
৳৪৪০
৳৫০০
1

রেটিং ও রিভিউ — সসেমিরা

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading