তারাবীহর সালাতে কুরআনের বার্তা ও রমাদান প্ল্যানার — শায়খ আহমাদুল্লাহ

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
তারাবীহর সালাতে কুরআনের বার্তা ও রমাদান প্ল্যানার
পছন্দের তালিকায় রাখুন

তারাবীহর সালাতে কুরআনের বার্তা ও রমাদান প্ল্যানার

লেখক: শায়খ আহমাদুল্লাহ
প্রকাশনী: আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳৩০০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
মানব জাতির প্রতি আল্লাহর সবচে বড় অনুগ্রহগুলোর একটি হলো কুরআনুল কারীম। কুরআন আমাদের পথপ্রদর্শক। কুরআন আমাদের অন্ধকার থেকে আলোর পথে চালিত করার দিকনির্দেশক। কুরআন সত্যিকারের উন্নতি-অগ্রগতির মাধ্যম। ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

Bengali
ভাষা
২০২৬
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

মানব জাতির প্রতি আল্লাহর সবচে বড় অনুগ্রহগুলোর একটি হলো কুরআনুল কারীম। কুরআন আমাদের পথপ্রদর্শক। কুরআন আমাদের অন্ধকার থেকে আলোর পথে চালিত করার দিকনির্দেশক। কুরআন সত্যিকারের উন্নতি-অগ্রগতির মাধ্যম। কুরআনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা মুমিনের কর্তব্য। প্রতিদিন কুরআনের জন্য কিছু সময় বরাদ্দ রাখা আমাদের জরুরি দায়িত্ব। অথচ আমাদের বেশিরভাগ মানুষের কুরআনের সাথে দূরতম সম্পর্কও নেই।
রমাদান কুরআন নাযিলের মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদানে জিবরীলের সাথে কুরআন শোনাশুনি করতেন। আমরা অনেকে রমাদানে কুরআন তিলাওয়াত করি, খতম দিই। তবে সবচেয়ে বেশি কুরআনের সান্নিধ্য লাভ হয় তারাবীহতে। তারাবীহতে কুরআনের হাফেজদের সুললিত কণ্ঠের তিলাওয়াত আমাদেরকে মুগ্ধ করে। কিন্তু পরিতাপের বিষয় হলো, তারাবীহর তিলাওয়াতে আল্লাহর কালাম আমাদেরকে কী নির্দেশনা দেয়, তা খুব কম মানুষই বুঝতে পারেন। তারাবীহর সালাতে কুরআনের বার্তা বইটি সে অভাবমোচনের প্রয়াস মাত্র। আমরা যদি তারাবীহর তিলাওয়াতের মাধুর্য উপভোগের পাশাপাশি মর্মও অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি আল্লাহর বার্তাগুলো— তাহলে আমাদের তারাবীহ পরম অর্থবহ এবং অত্যন্ত তৃপ্তিদায়ক হয়ে উঠবে।
আমাদের দেশে প্রায় সব মসজিদে সাতাশ তারাবীহতে কুরআন খতমের প্রচলন আছে। সে হিসেবে প্রতিদিনের তারাবীহতে পঠিতব্য অংশের ঘটনাবলি, ঈমান-আকীদা, আদেশ-নিষেধ, হালাল-হারাম, দৃষ্টান্ত, দোয়া এবং গুরুত্বপূর্ণ আয়াতসমূহের নির্যাস তুলে ধরা হয়েছে এই বইয়ে। এ ছাড়াও আজকের শিক্ষা নামে সংশ্লিষ্ট পারার গুরুত্বপূর্ণ শিক্ষনীয় বিষয়গুলো তুলে আনা হয়েছে। তারবীহর সালাতে যাওয়ার আগে অথবা পরে যদি সেদিনের তারাবীহর পঠিতব্য অংশ কেউ নিয়মিত পড়তে পারেন, আশা করা যায়, মাস শেষে তিনি পুরো কুরআন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। শুধু রমাদানই নয়, রমাদানের বাইরেও কুরআনের সারমর্ম অনুধাবন ও কুরআনের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বই, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের ভুল-বিচ্যুতি ক্ষমা করে বইটিকে উপকারী এবং আমাদের নাজাতের মাধ্যম হিসেবে কবুল করুন। আমীন
নামতারাবীহর সালাতে কুরআনের বার্তা ও রমাদান প্ল্যানার
লেখকশায়খ আহমাদুল্লাহ
প্রকাশনীআস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স
ভাষাBengali
সংস্করণ২০২৬
অবস্থাNew
মুদ্রণ দেশBangladesh
ওজন0.460

লেখক পরিচিতি

শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

শায়খ আহমাদুল্লাহ-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স

আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স-এর সব বই
৳৩০০
1

রেটিং ও রিভিউ — তারাবীহর সালাতে কুরআনের বার্তা ও রমাদান প্ল্যানার

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading