উড়ো খই — Bimal kar || বিমল কর

মূল বিষয়বস্তুতে যান
একই বিক্রেতার ৳২৯৯০ এর উপরে অর্ডারে ডেলিভারি ফ্রি · সারা বাংলাদেশে
IndoBangla
আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০
উড়ো খই
পছন্দের তালিকায় রাখুন

উড়ো খই

লেখক: Bimal kar || বিমল কর || Bimal kar
প্রকাশনী: Ananda || আনন্দ

নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।

৳১,১৪০৳১,৩০০-১২%

সাশ্রয় ৳১৬০

সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ

ফ্রি ডেলিভারি

একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি

১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
‘উড়ো খই’ বিমল কর-এর আত্মজীবনী নয়,স্মৃতিকথা। সদর নয়, অন্দরের আলো-আঁধারি পথ দিয়ে এগিয়ে-যাওয়া ব্যাপ্ত, বিশাল, বণাঢ্য এক স্মৃতিকাহিনী। এ-কাহিনীর শুরু সেই ১৯৩১-৩২ সালে। লেখকের বয়স যখন মাত্রই নয়-দশ। ...

এক নজরে

এই বইয়ে যা পাবেন

৩১৬
পৃষ্ঠা
Bengali
ভাষা
Hardback
বাঁধাই
সংস্করণ
New
অবস্থা
India
উৎস

বিবরণ

বইটি সম্পর্কে

‘উড়ো খই’ বিমল কর-এর আত্মজীবনী নয়,স্মৃতিকথা। সদর নয়, অন্দরের আলো-আঁধারি পথ দিয়ে এগিয়ে-যাওয়া ব্যাপ্ত, বিশাল, বণাঢ্য এক স্মৃতিকাহিনী। এ-কাহিনীর শুরু সেই ১৯৩১-৩২ সালে। লেখকের বয়স যখন মাত্রই নয়-দশ। সেখান থেকে দীর্ঘ প্রায় পঁচিশটি বছরের ধারাবাহিক স্মৃতিচয়ন এই গ্রন্থে। হোক আংশিক, তবু এই স্মৃতিকথার মধ্যে রয়েছে সেকালের বহু কথা, অনেক ছবি, ঘটনা ও মানুষজন, এবং সামাজিক পরিবেশের কাহিনী যা বিগত হলেও তার মূল্য হারায়নি, বরং বিগত বলেই যা আরও মূল্যবান। রয়েছে এমন-এক সৌন্দর্য ও সৌরভ, যা এখনও মনকে আচ্ছন্ন করে রাখে।বিহারপ্রবাসী এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটি ছেলে কী দেখেছিল তার বাল্যে-কৈশোরে, কী অনুভব করত সে, আর ক্রমশ বড় হয়ে উঠতে-উঠতে, নানা ঘাট ছুঁয়ে যেতে-যেতে কী দেখেছিল এই জীবনের—তার অন্তরঙ্গ বিবরণ ধরা আছে এই গ্রন্থে। ধরা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী, রাজনৈতিক আলোড়ন, আগস্ট আন্দোলন, মন্বন্তর আর দাঙ্গার দুঃসহ স্মৃতি, দেশভাগ। ধরা আছে অজস্র সুখ-দুঃখ, হতাশা আর আশ্বাস-খোঁজায় সমুজ্জ্বল কিছু মুহূর্তও। ‘উড়ো খই’ বস্তুত এক পটচিত্র। লেখক হিসেবে বিমল কর-এর খ্যাতি-প্রতিষ্ঠা অর্জনের অনেক আগেই শেষ হয়ে গেছে এই স্মৃতিকথা, তবু লেখক বিমল কর-এর প্রস্তুতিপর্বের বহু অভিজ্ঞতা ও উপাদান এখানে ইতস্তত ছড়িয়ে রয়েছে যা মনস্ক ও কৌতূহলী পাঠকের দৃষ্টি এড়াবে না। সেদিক থেকেও এ-গ্রন্থের মূল্য অপরিসীম।
নামউড়ো খই
লেখকBimal kar || বিমল কর
প্রকাশনীAnanda || আনন্দ
ভাষাBengali
বাঁধাইHardback
পৃষ্ঠা৩১৬
সংস্করণ1
অবস্থাNew
ISBN-139788172151058
মুদ্রণ দেশIndia
ওজন393.0
মাপ140 × 215 × 22.50

লেখক পরিচিতি

Bimal kar || বিমল কর

Bimal kar || বিমল কর-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

Bimal kar || বিমল কর-এর সব বই

প্রকাশনী সম্পর্কে

Ananda || আনন্দ
Ananda || আনন্দ

Ananda || আনন্দ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।

Ananda || আনন্দ-এর সব বই

এখন স্টকে নেই

স্টকে এলে সবার আগে খবর পান

রেটিং ও রিভিউ — উড়ো খই

0

0 রেটিং

5
0
4
0
3
0
2
0
1
0

Loading

Loading