আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
ক্যাফে রেভুল্যুশন
লেখক: মুরাদ কিবরিয়া || Murad Kibriya
প্রকাশনী: Adarsha
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪৫৳৪৮০-৭%
সাশ্রয় ৳৩৫
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
ছেলেরা নেমেছে। মেয়েরা নেমেছে। বাচ্চারা নেমেছে। সাইন্সল্যাবের ফুটওভার ব্রিজের উপর দাঁড়িয়ে কলেজড্রেসপরা একটা ছেলে পতাকা উড়িয়ে দিয়েছে। চারদিকে টিয়ারশেলের ধোঁয়া। ঘিরে ধরে আছে পুলিশ, কিন্তু কেউ পরোয়া করছে ...
এক নজরে
এই বইয়ে যা পাবেন
Bengali
ভাষা
১st Published, ২০২৫
সংস্করণ
New
অবস্থা
Bangladesh
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
ছেলেরা নেমেছে। মেয়েরা নেমেছে। বাচ্চারা নেমেছে। সাইন্সল্যাবের ফুটওভার ব্রিজের উপর দাঁড়িয়ে কলেজড্রেসপরা একটা ছেলে পতাকা উড়িয়ে দিয়েছে। চারদিকে টিয়ারশেলের ধোঁয়া। ঘিরে ধরে আছে পুলিশ, কিন্তু কেউ পরোয়া করছে না। সারা দেশে ছয়-সাতজনকে মেরে ফেলেছে। কিন্তু সে-সংখ্যা দিয়ে কিছুই বোঝা যায় না। বহুদিন পর মোবাইলে এতক্ষণ ধরে ভিডিও দেখলাম। অনেক ছেলে আমার ফ্রেন্ডলিস্টে। তাদের স্ট্যাটাস পড়লাম। কী আশ্চর্য, কখন ঘটল এসব? এত সাহস কোথায় লুকিয়ে ছিল?
উঠে গেলাম, পানি খেলাম। রাত দুটার মতো বাজে।
সাধারণত আমি বাসায় সিগারেট খাই না, কিন্তু আজকে বারান্দার দরজা আটকে একটা সিগারেট ধরালাম, ধরিয়েই রাত দুটাতেই নীলিমাকে কল দিলাম। দুই- তিন রিং হতেই একটি রিনরিনে কণ্ঠ ভেসে আসলো, হ্যালো?
কণ্ঠটিতে কিছুটা উৎকণ্ঠা, আমি সেই উৎকণ্ঠাকে উড়িয়ে দিয়ে বললাম, এমনিই কল দিলাম।
নীলিমা বলল, বাব্বাহ, সাহস হলো তাহলে।
সিগারেটে টান দিয়ে আমি বললাম, লাশ তার খুনিকে দাবড়িয়ে বেড়াচ্ছে সারা দেশময়, আর আমার একটা কল দেওয়ার সাহস হবে না?
খিলখিল করে হাসল নীলিমা। যেন আসমান থেকে লক্ষ লক্ষ ফুল বৃষ্টির মতো ঝরে পড়তে লাগল বিদ্রোহে ভরা এই জমিনে।
| নাম | ক্যাফে রেভুল্যুশন |
|---|---|
| লেখক | মুরাদ কিবরিয়া |
| প্রকাশনী | আদর্শ |
| ভাষা | Bengali |
| সংস্করণ | 1st Published, 2025 |
| অবস্থা | New |
| ISBN-13 | 9789843947239 |
| মুদ্রণ দেশ | Bangladesh |
লেখক পরিচিতি
মুরাদ কিবরিয়া
মুরাদ কিবরিয়া-এর আরও বই ঘুরে দেখুন। এই লেখকের লেখা পাঠকদের কাছে বিশেষভাবে সমাদৃত।
মুরাদ কিবরিয়া-এর সব বইপ্রকাশনী সম্পর্কে

আদর্শ
আদর্শ প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
আদর্শ-এর সব বই