আজকের ছাড় এই বইয়ে — অফার শেষ হতে বাকি০০:০০:০০

পছন্দের তালিকায় রাখুন
নরওয়ের উপকথা
লেখক: ঋত্বিক || Ritwik
প্রকাশনী: joydhak || জয়ঢাক
নতুন এসেছে — প্রথম পাঠকদের একজন হোন।
৳৪৪০৳৫০০-১২%
সাশ্রয় ৳৬০
সব কর অন্তর্ভুক্ত · ১০০% আসল ভারতীয় সংস্করণ
ফ্রি ডেলিভারি
একই বিক্রেতার ৳২,৯৯০+ বই নিলে সারাদেশে ফ্রি
১০০% আসল বই
ক্যাশ অন ডেলিভারি
৩ দিনে রিটার্ন
ভারত থেকে আনা
এ বইয়ের রিভিউ প্রচুর জ্ঞান এবং নিবিড়, ধারাবাহিক পড়াশোনার দাবী রাখে। তার ওপর বিষয় টা ! বিষয়টা ! নরওয়ের উপকথা- যে বিষয়ে আমার জ্ঞান বলতে উপেন্দ্রকিশোরের সেই ‘দৈত্যের কেটলি’ জাতীয় গল্পগুলো, আর নিল গেইম্যা...
বিভাগ
এক নজরে
এই বইয়ে যা পাবেন
১৫০
পৃষ্ঠা
Bangla
ভাষা
Paperback
বাঁধাই
New
অবস্থা
India
উৎস
বিবরণ
বইটি সম্পর্কে
এ বইয়ের রিভিউ প্রচুর জ্ঞান এবং নিবিড়, ধারাবাহিক পড়াশোনার দাবী রাখে। তার ওপর বিষয় টা ! বিষয়টা ! নরওয়ের উপকথা- যে বিষয়ে আমার জ্ঞান বলতে উপেন্দ্রকিশোরের সেই ‘দৈত্যের কেটলি’ জাতীয় গল্পগুলো, আর নিল গেইম্যানের নর্স মিথলজি ! মুশকিল হলো, যে নামগুলো বললাম তার সবটাই নরডিক পুরাণ ‘স্কাউলদস্কাপারমাউল’ এর অতি রোচক অনুবাদ। যেমন ওডিন পত্নী সিফ এর চুল চুরির গল্পটা। মূল স্কাউলদস্কাপারমাউল এ ঘটনাটা এইরকম- “লাউফিপুত্র, শুধু নোংরা মজার জন্যে, সিফের সব চুল কেটে নিয়েছিল। থর যখন তা শুনল, সে লোকিকে ধরল, এবং তার সব হাড় ভেঙ্গেই দিচ্ছিল, যদি না সে ব্ল্যাক এলফদের থেকে সোনার চুল আনার প্রতিশ্রুতি দিত…” একেবারেই মনোরম শোনায় না। আদি নরডিক ভাষা অতিরিক্ত চাঁচাছোলা, অলংকার নেই, গ্রীক রোমান উর্দু কি সংস্কৃতের মতন লালিত্য নেই। রুক্ষ বরফের কাঠিন্যমাখা এই ভাষায় অস্বস্তি হয় অনভ্যস্ত আমাদের। নিল গেইম্যান যখন একেই লেখেন কথোপকথনের আকারে, বর্ণনা যোগ করে, "একি, তোমার চুল কোথায়.." তখন জিনিষটা গল্প হয়ে ওঠে।
এ বইয়ের কথা বলতে গিয়ে এতক্ষণ নিল গেইম্যান কে টেনে আনার কারণ একটাই। ঋত্বিক, ভোলসুং সাগা র অনুবাদ করতে গিয়ে, সচেতন ভাবেই, গল্প শোনান নি। ভূমিকা থেকেই তিনি কাঠ-কাঠ ভাষা অনুসরণ করে গেছেন। ভোলসুং সাগা প্রাক খ্রিষ্টীয় অধিগ্রহণ যুগের, প্রাক ভাইকিং যুগের প্রাচীন উপজাতিদের গাথা-গোটা বই জুড়ে মূল নরডিক কাঠিন্য, ভাবলেশহীনতা, বর্ণনার অতিস্বল্পতা লক্ষণীয়। তবে আরেকটা কৌতূহলকর ব্যাপার, কাহিনী যত এগোয়, ভাষা তরল হয়েছে তার প্রাথমিক আড়ষ্টতা ছেড়ে। যেন গাথার রচয়িতাদের ওপরেও এসেছে পরিণত সময়ের ছাপ !
পড়তে শুরু করলে অবশ্য দু তিনটে অধ্যায় এগোলেই হাত থেকে নামানো মুশকিল। খুব তাড়াতাড়ি অভ্যেস হয়ে যায় ভাষা, নৃশংসতা, অজাচার- সমস্তটাই। অজস্র চরিত্রের ভীড়, বইয়ের শেষের বংশলতিকা পাঠকের সুবিধা করতে পারে। যদিও আমি নিজে না এঁকে স্বস্তি পাই না। মহাকাব্যের মতই এ কাহিনী তে কোন একক নায়ক নায়িকা নেই। যদিও কখনো যদি মনে হয় সিগুর্ড, ব্রিনহিল্ড আর গুডরুনের ভবিষ্যত আবির্ভাব জন্যেই কাহিনীর অবতারণা এবং তাদের ভাগ্যেই এর সমাপ্তির শুরু- খুব ভুল বলা যায় না। আর হ্যাঁ, ওডিন। ভোলসুং সাগা নামক মহাভারতের কৃষ্ণ বলতে তিনিই! তবে নরওয়ে বলতে পাঠকের মাথায় ওডিন বললেই যাকে মনে আসে, তিনি এই প্রাচীনতর কাহিনীতে নেই। এ এক অন্য ওডিন যেন। যেমন নেই থর এর নামগন্ধ। অবশ্য রয়েছে লোকি, হেল। আর আছে ভোলসুং এর এক গাছমহল বার্নস্টক- কেন যেন ইগড্রিসিল কে মনে পড়ায় এর বর্ণনা !
ভোলসুং সাগা শেষ হয়েছে আসলাউ নামে সিগুর্ডের এক মেয়ের বেঁচে থাকার লড়াই নিয়ে। যার ভবিষ্যত অন্য এক সাগা তে চলে গেছে- 'রাগনার লডব্রক' সাগা। যখন ভাইকিং যুগের শুরু ! সেটার অনুবাদ করবেন কি লেখক ? পরিবেশন নেই, তবু এ লেখা যে মন টেনে নিল !
| নাম | নরওয়ের উপকথা |
|---|---|
| লেখক | ঋত্বিক |
| প্রকাশনী | joydhak || জয়ঢাক |
| ভাষা | Bangla |
| বাঁধাই | Paperback |
| পৃষ্ঠা | ১৫০ |
| অবস্থা | New |
| পাঠের স্তর | Teen and Young adult |
| মুদ্রণ দেশ | India |
লেখক পরিচিতি
প্রকাশনী সম্পর্কে

joydhak || জয়ঢাক
joydhak || জয়ঢাক প্রকাশনীর প্রকাশিত বই — মানসম্মত ছাপা, নির্ভরযোগ্য সংস্করণ। এই প্রকাশনীর আরও বই দেখুন।
joydhak || জয়ঢাক-এর সব বই